মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ঢাকাকে লোডশেডিংমুক্ত রাখার নীতি থেকে সরে এসেছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জমির নামজারিতে নতুন কি কি পরিবর্তন এলো, জেনে নিন কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০ ২০২৮ সালের মধ্যে পুঁজিবাজারে ডেরিভেটিভ চালুর লক্ষ্য ডিএসই’র সায়হাম টেক্সটাইলের ক্রেডিট রেটিং সম্পন্ন শিবপুরে সবজির চারা বিক্রিতে ভাগ্য ঘুরছে কৃষকদের সংসদে জ্বালানি প্রতিমন্ত্রী - ২০৩০ সালের মধ্যে জ্বালানি সংকট সমাধানে কাজ করছে সরকার বন্ধ নয়, ডিজিটাল নিবন্ধন ও কিউআর কোডের আওতায় আসছে ব্যাটারিচালিত অটোরিকশা ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, লাইভে যা বললেন সৌর বিদ্যুতের যন্ত্রপাতি আমদানিতে ৬ মাস কর ছাড়
advertisement
শেয়ারবাজার

২০২৮ সালের মধ্যে পুঁজিবাজারে ডেরিভেটিভ চালুর লক্ষ্য ডিএসই’র

দেশের পুঁজিবাজারে পণ্যের বৈচিত্র্য, বাজারের গভীরতা ও ঝুঁকি ব্যবস্থাপনা বাড়াতে ২০২৮ সালের জানুয়ারির মধ্যে এক্সচেঞ্জ-ট্রেডেড প্ল্যাটফর্মে আর্থিক ডেরিভেটিভস চালুর পরিকল্পনা করছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

এ লক্ষ্যে সোমবার (৭ সেপ্টেম্বর) ডিএসই অংশীজনদের নিয়ে ডেরিভেটিভস প্রবর্তন বিষয়ে একটি সচেতনতা ও পরামর্শমূলক কর্মসূচির আয়োজন করে।

অনুষ্ঠানে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার মো. নাফিজ আল তারেক বলেন, ডেরিভেটিভস চালুর আগে বাজারের প্রস্তুতি, প্রয়োজনীয় অবকাঠামো ও কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি। যথাযথ প্রস্তুতি ছাড়া এ ধরনের পণ্য বাজারে অতিরিক্ত ঝুঁকি তৈরি করতে পারে।

তিনি বলেন, ডেরিভেটিভস বিনিয়োগকারীদের পোর্টফোলিও ঝুঁকি ব্যবস্থাপনা ও হেজিংয়ের সুযোগ সৃষ্টি করতে পারে। এ জন্য বিদ্যমান বিধিমালার প্রয়োজনীয় সংশোধন, সেন্ট্রাল কাউন্টারপার্টি (সিসিপি) ব্যবস্থা কার্যকর এবং সিসিবিএলের প্রযুক্তিগত ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো হচ্ছে।

বিএসইসির নির্বাহী পরিচালক মো. আবুল কালাম বলেন, বিশেষ করে ইনডেক্স ডেরিভেটিভস ক্যাশ সেটেলমেন্টের মাধ্যমে চালু করা সম্ভব হলেও এর সফল বাস্তবায়নে শক্তিশালী নিয়ন্ত্রক, প্রযুক্তিগত, ক্লিয়ারিং, সেটেলমেন্ট ও ঝুঁকি ব্যবস্থাপনা কাঠামো প্রয়োজন।

ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার বলেন, নতুন আর্থিক পণ্য প্রবর্তন পুঁজিবাজার উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। অংশীজনদের মতামতের ভিত্তিতে নির্ধারিত রোডম্যাপ অনুযায়ী উদ্যোগটি বাস্তবায়ন করা হবে।

ডিএসই’র মার্কেট ডেভেলপমেন্ট ডিভিশনের জেনারেল ম্যানেজার সাইয়িদ মাহমুদ জুবায়ের জানান, প্রথম ধাপে ডিএসইর নিজস্ব সূচকভিত্তিক স্টক ইনডেক্স ফিউচারস, পরবর্তী ধাপে সিঙ্গেল স্টক ডেলিভারেবল ফিউচারস এবং দীর্ঘমেয়াদে অপশনস মার্কেট চালুর পরিকল্পনা রয়েছে।

কর্মসূচিতে শীর্ষ ব্রোকারেজ প্রতিষ্ঠান, মার্চেন্ট ব্যাংক, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ও অন্যান্য সংশ্লিষ্ট অংশীজন অংশ নেন।

সর্বশেষ পাওয়া সংবাদ