রবিবার, ০৯ আগস্ট ২০২৬
রবিবার, ০৯ আগস্ট ২০২৬
শিরোনাম
নিরবচ্ছিন্ন যোগাযোগ ও ডিজিটাল সেবা দিতে বুরো বাংলাদেশের সঙ্গে বাংলালিংকের চুক্তি আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু দেশে মোট ভোটার ১২ কোটি ৮৬ লাখ ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত দেশীয় গ্রাহকদের জন্য বৈশ্বিক উদ্ভাবন - সিঙ্গার বাংলাদেশ নিয়ে এলো বেকো প্রাইম্যাক্স সিরিজ টেলিভিশন সূচকের পতনে লেনদেন শেষ বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার ডন
advertisement
শেয়ারবাজার

সূচকের পতনে লেনদেন শেষ

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৯ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পতনে কমেছে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯২টি কোম্পানির ৩৩ কোটি ১৯ লক্ষ ৭০ হাজার ৩৫১টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৯৬৪  কোটি ৫৯ লক্ষ  ১৫  হাজার ৭৯  টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ৩৮.৬৪  পয়েন্ট   কমে ৫৮২২.৩২  ডিএস-৩০ মূল্য সূচক ১৪.৫৬  পয়েন্ট কমে ২১৭৭.২৯  পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৬.৬৬  পয়েন্ট কমে ১১৭৪.০৫  পয়ন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়ে ৭৯টির, কমেছে ২৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- সার্প ইন্ডা:, বেক্সিমকো  লি:, নিটল ইন্সু:,  এমএল  ডাইং, সায়হাম টেক্স, ডমিনজ  স্টিল, একমী পেসটিসাইডস,  ব্র্যাক  ব্যাংক, সামিট  অ্যালায়েন্স পোট ও  সিটি ব্যাংক।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- নিটল ইন্সু:,  সার্প ইন্ডা:,  এপেক্স  ফুড,  বিডি ল্যাম্পস,  এপেক্স  স্পিনিং, সোনারগাঁও টেক্সটাইল, বেক্সিমকো  লি:,  সেনা  ইন্সু:, জেএমআই  সিরিঞ্জ ও  এপেক্স  ট্যানারী।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- পিপলস  লিজিং,  জিএসপি  ফাইন্যান্স,  ফারইস্ট  ফাইন্যান্স,  ইন্টা: লিজিং,  প্রাইম  ফাইন্যান্স, বিআইএফসি, বে-লিজিং,  ফারইস্ট  নিটিং,  এফএএস  ফাইন্যান্স  ও প্রিমিয়ার  লিজিং।


আজ ডিএসই’র বাজার মূলধন:-  ৭০৩১০২২০৯২০৩৫.০ ০।

সর্বশেষ পাওয়া সংবাদ