শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
শেয়ারবাজার

২০২৫ সালে বাটার নগদ ২৪৮% লভ্যাংশ অনুমোদন

বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড-এর ৫৪তম বার্ষিক সাধারণ সভা ডিজিটাল প্ল্যাটফর্মে ৩০ জুন ২০২৬, মঙ্গলবার (৩০ জুন) সকাল ১১টায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান শৈবাল সিনহা।

সভায় শেয়ারহোল্ডাররা ২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণী এবং পরিশোধিত মূলধনের উপর ২৪৮% নগদ লভ্যাংশ অনুমোদন করেন। ২৪৮% লভ্যাংশের মধ্যে, ১৪৩% অন্তর্বর্তী লভ্যাংশ ইতোমধ্যে প্রদান করা হয়েছে এবং ২০২৫ সালের শেষ প্রান্তিকের জন্য ১০৫% চূড়ান্ত লভ্যাংশ সভায় অনুমোদিত হয়েছে।

অন্যান্য পরিচালকদের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক ফারিয়া ইয়াসমিন; পরিচালক ক্লিফোর্ড গ্যারি রয়টার; স্বতন্ত্র পরিচালক মিস ফারজানাহ চৌধুরী; স্বতন্ত্র পরিচালক রিয়াজুল হক চৌধুরী; অর্থ পরিচালক ইলিয়াস আহমেদ; এবং কোম্পানি সচিব রিয়াজুর রেজা মোঃ ফয়সাল বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন।

সভা শেষে চেয়ারম্যান কোম্পানির মূল্যবান শেয়ারহোল্ডার, গ্রাহক, সরবরাহকারী, কর্মী এবং সরকারের প্রতি তাঁদের অব্যাহত সহযোগিতা ও সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ