সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
শিরোনাম
নুসরাত হত্যা মামলা - ২ জনের মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন ও ১০ জন খালাস ধর্ষণের খবর প্রকাশের মামলায় দুই মাস পর কারামুক্ত সাংবাদিক রাব্বি ঢাকার ট্রাফিকে প্রযুক্তির ছোঁয়া - আরও ৫০ পয়েন্টে যুক্ত হচ্ছে এআই সিগন্যাল ব্যবস্থা রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা - খুনের দায় স্বীকার, কারাগারে সিদ্ধার্থ-মুগ্ধ গিনিতে গভীর রাতে আবর্জনার স্তূপ ধসে নিহত ৩০ স্ট্যান্ডার্ড ব্যাংকে চেয়ারম্যান নির্বাচিত নিউইয়র্কে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা টেস্ট র‌্যাংকিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ বাংলা কিউআরে দৈনিক লেনদেন ১১০ কোটি ছাড়াল পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন
advertisement
শেয়ারবাজার

ফনিক্স ফাইন্যান্সের নো ডিভিডেন্ড ঘোষণা

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান ফনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য কোনো ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করেনি।

সোমবার (২৯ জুন) অনুষ্ঠিত কোম্পানির ৩৫৯তম পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ২০ টাকা ৪৫ পয়সা লোকসান হয়েছে। আগের বছর ৪৮ টাকা ৭৩ পয়সা লোকসান হয়েছিল।

গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ সম্পদ দায় ছিল ১০২ টাকা ৪৬ পয়সা।

সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি লোকসান গত বছরের তুলনায় কিছুটা কমলেও বড় অঙ্কের পুঞ্জীভূত লোকসানের কারণে নিট সম্পদ মূল্য (NAV) ঋণাত্মক অবস্থানে রয়েছে। তবে ইতিবাচক দিক হলো, কোম্পানির শেয়ার প্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (NOCFS) গত বছরের ০.২৮ টাকা থেকে বেড়ে ১.২২ টাকায় দাঁড়িয়েছে।

এজিএম ও রেকর্ড ডেট
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (AGM) এবং অন্যান্য বিষয়ের সময়সূচি নিম্নরূপ নির্ধারণ করা হয়েছে:

রেকর্ড ডেট: আগমী ২৩ জুলাই, ২০২৬

৩১তম এজিএম-এর তারিখ ও সময়: ২৭ আগস্ট, ২০২৬, বৃহস্পতিবার সকাল ১১:৩০ মিনিট।

এজিএম-এর স্থান: হাইব্রিড সিস্টেম (সরাসরি এবং ডিজিটাল লিংক)। সরাসরি অনুষ্ঠানটি কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের 'মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তন' (১ম তলা)-এ অনুষ্ঠিত হবে।

কোম্পানি কর্তৃপক্ষ শেয়ারহোল্ডারদের তাদের ডিপোজিটরি পার্টিসিপেন্টের (DP) মাধ্যমে বিও (BO) অ্যাকাউন্টে ১২ ডিজিটের e-TIN, ই-মেইল আইডি এবং অন্যান্য তথ্য হালনাগাদ করার জন্য অনুরোধ জানিয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ