শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
শেয়ারবাজার

এনআরবি ব্যাংকের নতুন কোম্পানি সেক্রেটারি মনজুরুল আহসান

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান এনআরবি ব্যাংক পিএলসি’র নতুন কোম্পানি সেক্রেটারি হিসেবে যোগ দিয়েছেন মোহাম্মদ মনজুরুল আহসান, এফসিএস।

বৃহস্পতিবার (২৫ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, গত ৩০ এপ্রিল ২০২৬ তারিখে অনুষ্ঠিত এনআরবি ব্যাংকের পরিচালনা পর্ষদের ২২১তম সভায় মনজুরুল আহসানের এই নিয়োগ অনুমোদন করা হয়। পর্ষদের সিদ্ধান্ত ও যাবতীয় প্রক্রিয়া শেষে গত ২৩ জুন ২০২৬ তারিখ থেকে তিনি ব্যাংকটির কোম্পানি সেক্রেটারি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব ও কার্যাবলী গ্রহণ করেছেন।

উল্লেখ্য, ২০২৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া এনআরবি ব্যাংক বর্তমানে 'বি' ক্যাটাগরিতে লেনদেন করছে।

নতুন কোম্পানি সেক্রেটারি হিসেবে মনজুরুল আহসানের দীর্ঘ পেশাদার অভিজ্ঞতা ব্যাংকের করপোরেট গভর্ন্যান্স ও কমপ্লায়েন্স নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ পাওয়া সংবাদ