শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
শেয়ারবাজার

আস্থার ধারাবাহিকতায়: টানা আট বছর AAA ক্রেডিট রেটিং

দেশের আর্থিক সেবা খাতের অন্যতম প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স পিএলসি দেশের অন্যতম শীর্ষ ক্রেডিট রেটিং সংস্থা ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (CRAB)-এর কাছ থেকে সর্বোচ্চ ‘এএএ’ (AAA) ক্রেডিট রেটিং অর্জন করেছে। এই স্বীকৃতি প্রতিষ্ঠানটির শক্তিশালী আর্থিক ভিত্তি, পর্যাপ্ত মূলধন সক্ষমতা, উন্নত সম্পদমান, কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনা এবং ধারাবাহিক আর্থিক পারফরম্যান্সের প্রতিফলন।

উল্লেখ্য, আইপিডিসি ২০১৮ সাল থেকে ধারাবাহিকভাবে সর্বোচ্চ ‘এএএ’ (AAA) ক্রেডিট রেটিং অর্জন করে আসছে। সর্বশেষ CRAB-এর এই মূল্যায়ন প্রতিষ্ঠানটির আর্থিক স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদি সক্ষমতার প্রতি আস্থার পুনর্ব্যক্তি করেছে।

‘এএএ’ রেটিং কোনো আর্থিক প্রতিষ্ঠানের জন্য সর্বোচ্চ ঋণমান নির্দেশ করে, যা প্রতিকূল অর্থনৈতিক পরিস্থিতিতেও আর্থিক দায়বদ্ধতা পূরণে প্রতিষ্ঠানের অসাধারণ সক্ষমতার স্বীকৃতি বহন করে। এ অর্জন আইপিডিসির দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা, সুশাসন এবং টেকসই প্রবৃদ্ধির প্রতি অঙ্গীকারের প্রতি গ্রাহক, বিনিয়োগকারী, নিয়ন্ত্রক সংস্থা এবং অন্যান্য অংশীজনের আস্থাকে আরও সুদৃঢ় করেছে।

আইপিডিসি ফাইন্যান্স পিএলসি দীর্ঘদিন ধরে উদ্ভাবনী আর্থিক সেবা, শক্তিশালী করপোরেট গভর্ন্যান্স এবং দায়িত্বশীল ব্যবসায়িক চর্চার মাধ্যমে দেশের আর্থিক খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। সর্বোচ্চ এই ক্রেডিট রেটিং প্রতিষ্ঠানটির আর্থিক সক্ষমতা ও দীর্ঘমেয়াদি মূল্য সৃষ্টির ধারাবাহিক প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

আইপিডিসি ফাইন্যান্স পিএলসি জানিয়েছে, গ্রাহক ও অংশীজনদের আস্থা ধরে রেখে ভবিষ্যতেও টেকসই প্রবৃদ্ধি এবং উৎকর্ষ সাধনে প্রতিষ্ঠানটি একইভাবে কাজ করে যাবে।

সর্বশেষ পাওয়া সংবাদ