শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
শিরোনাম
1st Quarter Financial Statements of Shinepukur Ceramics Ltd. নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য - প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমারসহ নতুন পার্সোনাল কেয়ার ডিভাইস আনল শাওমি ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৮৬ বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষ্যে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ব্যাংকিং খাতে প্রথম ওয়েবভিত্তিক ইন্টারেক্টিভ সাসটেইনেবিলিটি রিপোর্ট প্রকাশ করল ইউসিবি ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে ৭ প্রাণহানি, পলাতক সেই বাসচালক গ্রেফতার আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৭১তম পর্ষদ সভা অনুষ্ঠিত ইয়াবা গায়েবের অভিযোগ, সাতকানিয়া থানার ৩ পুলিশ প্রত্যাহার
advertisement
শেয়ারবাজার

সূচক বাড়লেও কমেছে লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৮ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচক বাড়লেও কমেছে টাকার পরিমানে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৬  টি কোম্পানির ৪৩ কোটি ৮৩  লক্ষ ২৮ হাজার ৩১৩টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে| ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ১১৯৭ কোটি ২১ লক্ষ ১৫ হাজার ২৬৭ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ৩৯.৭৬ পয়েন্ট   বেড়ে ৫৬৬১.৩৮ ডিএস-৩০ মূল্য সূচক ৩০.০৭ পয়েন্ট বেড়ে ২১৪৩.১২ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১৪.০৫ পয়েন্ট বেড়ে ১১৫০.৪৭ পয়ন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৭৬ টির, কমেছে ১৮৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫ টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- বেক্সিমকো ফার্মা, সামিট অ্যালায়েন্স পোর্ট, আইপিডিসি, রবি এক্সিয়াটা, এনসিসি ব্যাংক,  ন্যাশনাল ফীড, বিডি থাই, ব্র্যাক ব্যাংক, বিডি থাই ফুড ও এপেক্স স্পিনিং।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ফার্স্ট জনতা মি. ফা.,  ট্রাস্ট ব্যাংক ১ম মি. ফা., এলআর গ্লোবাল মি. ফা-১, গ্রীনডেল্টা মি. ফা., এপেক্স স্পিনিং,  আইএফআইসি ব্যাংক ১ম মি. ফা., ক্রাউন সিমেন্ট,  এবিএল  ১ম মি. ফা., এমবিএল ১ম মি.ফা., ও এনসিসি ব্যাংক মি.ফা. ১।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- শ্যামপুর সুগার, বেক্সিমকো লি:,  রিজেন্ট টেক্স, পিপলস লিজিং, মেঘনা কন্ডেন্সড মিল্ক, বিডি থাই ফুড, আজিজ পাইপস, মেঘনা পেট, সামিট অ্যালায়েন্স পোর্ট ও নিউ লাইন।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৯৩৪৪০৮০৪৩৫৫৪.৪০।

 

 

▐ সর্বশেষ পাওয়া সংবাদ