শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
শেয়ারবাজার

৩ ব্রোকারেজ হাউজকে ডিএসই’র ফিক্স সার্টিফিকেশন প্রদান

নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (OMS) চালুর লক্ষ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) আরও তিনটি ব্রোকারেজ হাউজকে ফিক্স (FIX) সার্টিফিকেশন প্রদান করেছে। সার্টিফিকেশনপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো জিএমএফ সিকিউরিটিজ লিমিটেড, প্রাইম ইসলামী সিকিউরিটিজ লিমিটেড এবং ইউনিক্যাপ সিকিউরিটিজ লিমিটেড।

এ উপলক্ষে  বুধবার (১৭ জুন) ডিএসইতে আয়োজিত এক অনুষ্ঠানে ডিএসই’র প্রধান আর্থিক কর্মকর্তা মোঃ আবিদ হোসেন খান, এফসিএ সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউজগুলোর প্রতিনিধিদের হাতে সার্টিফিকেট তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন-ডিএসই’র উপ-মহাব্যবস্থাপক জিসান বিন মুবারক ও সহকারি মহাব্যস্থাপক কামরুন নাহারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

ব্রোকারেজ হাউজগুলো পক্ষে সার্টিফিকেশন গ্রহণ করেন জিএমএফ সিকিউরিটিজ লিমিটেড এর হেড অব আইটি মিস লুবনা মাহমুদ; প্রাইম ইসলামী সিকিউরিটিজ লিমিটেড এর সিইও মোঃ রাজিব হাসান এবং ইউনিক্যাপ সিকিউরিটিজ লি. এর সিইও ওয়ালিউল ইসলাম।

উল্লেখ্য, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ২০২০ সাল থেকে এপিআই ভিত্তিক ব্রোকার হাউজ অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (BHOMS) চালুর উদ্যোগ গ্রহণ করে। এর পরিপ্রেক্ষিতে ৮৫টি ব্রোকারেজ হাউজ নাসডাক ম্যাচিং ইঞ্জিনের সঙ্গে এপিআই সংযোগ স্থাপন করে নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে লেনদেন পরিচালনার লক্ষ্যে ডিএসইতে আবেদন করে। আজ সার্টিফিকেশনপ্রাপ্ত ৩টি ব্রোকারেজ হাউজসহ এ পর্যন্ত মোট ৬১টি ব্রোকারেজ হাউজকে ফিক্স সার্টিফিকেশন প্রদান করা হয়েছে। এর মধ্যে ৫৩টি ব্রোকারেজ হাউজ ফিক্স সার্টিফিকেশন অর্জনের পর এপিআই সংযোগের মাধ্যমে সফলভাবে নিজস্ব ওএমএস চালু করে লেনদেন কার্যক্রম পরিচালনা করছে।

সর্বশেষ পাওয়া সংবাদ