বুধবার, ০৮ জুলাই ২০২৬
বুধবার, ০৮ জুলাই ২০২৬
শিরোনাম
রাজনৈতিক মামলা যাচাই-বাছাই করে প্রত্যাহার করা হচ্ছে : আইনমন্ত্রী ছয় দিনে রেমিট্যান্স এলো ৮ হাজার ৫৪৩ কোটি টাকা সরকারি চাকরিতে কর্মরত ১৪ লাখ ৬৪ হাজার, শূন্য ৫ লাখ ২১ হাজার পদ শহীদ আব্দুল্লাহর মায়ের পাশে প্রধানমন্ত্রী, ছোট ছেলের চিকিৎসার দায়িত্ব গ্রহণ জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তামাকমুক্ত ঘোষণা আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান আর নেই মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে বাংলালিংকের অংশীদারিত্ব প্রিমিয়াম সুবিধা নিয়ে চাঙ্গান-এর সিএস৭৫ প্রো এসইউভি এখন বাংলাদেশে ইতিহাসে প্রথম - সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি
advertisement
শেয়ারবাজার

আইডিআরএ’র নতুন চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন মীর নাদিয়া নিভিন। মঙ্গলবার (১৬ জুন) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০-এর ধারা-৫-এর উপধারা-২ অনুযায়ী—অন্যান্য সকল প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী ৩ বছর মেয়াদে মীর নাদিয়া নিভিনকে আইডিআরএ-এর চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। তার পারিশ্রমিক, ভাতা ও অন্যান্য শর্তাদি সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির মাধ্যমে নির্ধারিত হবে।

উল্লেখ্য, গত ২ মার্চ আইডিআরএ’র সাবেক চেয়ারম্যান ড. আসলাম আলম পদত্যাগ করার পর থেকে এই শীর্ষ পদটি খালি ছিল। এরপর সংস্থাটির চেয়ারম্যান ও সদস্য নিয়োগ সংক্রান্ত আইন সংশোধন করে গত ৫ মে নতুন গেজেট প্রকাশ করা হয়।

মীর নাদিয়া নিভিন সর্বশেষ অন্তর্বর্তী সরকারের ‘নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন’-এর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া, ২০২৫ সালের অক্টোবর মাসে তিনি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের স্বতন্ত্র (নিরপেক্ষ) পরিচালক হিসেবে যোগ দেন এবং সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, আইডিআরএ-এর চেয়ারম্যান পদে যোগদানের পূর্ব পর্যন্ত তিনি এই দায়িত্বেই নিয়োজিত ছিলেন।

অনলাইন ইংরেজি গণমাধ্যম “দি প্রেস্টিজ”-এ গত ১৩ এপ্রিল প্রকাশিত এক সাক্ষাৎকারে নাদিয়া নিভিন জানান, তার জন্ম কুয়েতে। সেখানে প্রাথমিক কিছু দিন ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করার পর চতুর্থ শ্রেণিতে পড়ার সময় বাবা-মায়ের সাথে বাংলাদেশে ফিরে আসেন।

শিক্ষাগত যোগ্যতা:

মাস্টার্স (২০০৬): ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি, স্যাক্রামেন্টো।

মাস্টার্স (জনপ্রশাসন): হার্ভার্ড ইউনিভার্সিটি (Harvard University)।

আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে কাজের অভিজ্ঞতা:
নাদিয়া নিভিন ২০০৭ সালের আগস্টে ইউএনডিপি (UNDP)-এর প্রোগ্রাম অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি বাংলাদেশ সরকারের ‘এটুআই’ (a2i) কর্মসূচিতেও কাজ করেছেন। ২০০৯ সাল থেকে তিনি আন্তর্জাতিক পর্যায়ে কাজ শুরু করেন, যার সংক্ষিপ্ত বিবরণ নিচে দেওয়া হলো:

জার্মানি ও নিউইয়র্ক: ২০০৯ সালে প্রথম জার্মানিতে আন্তর্জাতিক নিয়োগ পান। পরবর্তীতে নিউইয়র্কে ইউএনডিপির সদর দপ্তরে 'গ্লোবাল ইলেকশনস টিম'-এর সদস্য হিসেবে বিশ্বের বিভিন্ন দেশের কান্ট্রি অফিসগুলোকে নির্বাচন বিষয়ক নীতিগত সহায়তা দেন।

আফগানিস্তান (২০১৩): নির্বাচন বিষয়ক প্রোগ্রাম স্পেশালিস্ট হিসেবে কাজ করার পাশাপাশি নির্বাচন, সংসদ, সরকারি আর্থিক ব্যবস্থাপনা, স্থানীয় সরকার, কেন্দ্রীয় প্রশাসনের সক্ষমতা বৃদ্ধি ও লিঙ্গসমতা উন্নয়ন নিয়ে কাজ করেন।

পাকিস্তান: পাকিস্তানের সাবেক ফেডারেল শাসিত উপজাতীয় অঞ্চল (ফাটা) এবং খাইবার পাখতুনখোয়ায় বাস্তুচ্যুত জনগোষ্ঠীর পুনর্বাসন কর্মসূচি নিয়ে কাজ করেন।

মালয়েশিয়া (২০১৮): দেশটির নির্বাচন কমিশন, সংসদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের দুর্নীতিবিরোধী নীতিনির্ধারণী সংস্থাসহ বিভিন্ন জাতীয় প্রতিষ্ঠানের সাথে কাজ করেন।

মিয়ানমার (২০২০): ২০২০ সালের মার্চে মিয়ানমারে যোগ দিয়ে ডিজিটাল স্বাস্থ্যসেবা, সীমান্তভিত্তিক টিকাদান কার্যক্রম এবং জাতিসংঘের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (AI) মানবাধিকার বিষয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

 

সর্বশেষ পাওয়া সংবাদ