বুধবার, ০৮ জুলাই ২০২৬
বুধবার, ০৮ জুলাই ২০২৬
শিরোনাম
বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালের লাইন-আপ চূড়ান্ত, দেখে নিন সময়সূচি ২-০ থেকে ৩-২! - মিশরের বিপক্ষে আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন ১১ জুলাই ঢাকা মেডিকেল পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী রাজনৈতিক মামলা যাচাই-বাছাই করে প্রত্যাহার করা হচ্ছে : আইনমন্ত্রী ছয় দিনে রেমিট্যান্স এলো ৮ হাজার ৫৪৩ কোটি টাকা সরকারি চাকরিতে কর্মরত ১৪ লাখ ৬৪ হাজার, শূন্য ৫ লাখ ২১ হাজার পদ শহীদ আব্দুল্লাহর মায়ের পাশে প্রধানমন্ত্রী, ছোট ছেলের চিকিৎসার দায়িত্ব গ্রহণ জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তামাকমুক্ত ঘোষণা আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান আর নেই মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে বাংলালিংকের অংশীদারিত্ব
advertisement
শেয়ারবাজার

এইমস বাংলাদেশের এমডি ইয়াওয়ার সায়ীদ আর নেই

দেশের প্রথম বেসরকারি সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান (অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি) ‘এইমস অব বাংলাদেশ লিমিটেড’-এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক এবং দেশের আর্থিক খাতের শীর্ষস্থানীয় পেশাজীবী ইয়াওয়ার সায়ীদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (১৩ জুন ভোরে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের গোল্ড কোস্টে তার মৃত্যু হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে তার মৃত্যুর খবর নিশ্চিত করে গভীর শোক প্রকাশ করা হয়েছে।

দেশ-বিদেশে প্রায় চার দশকের বর্ণাঢ্য কর্মজীবন ছিল ইয়াওয়ার সায়ীদের। তার দূরদর্শী নেতৃত্বে দেশে প্রথম বেসরকারি খাতের মিউচুয়াল ফান্ড চালু হয়। পরবর্তী সময়ে তার পরিচালনায় আরও পাঁচটি মিউচুয়াল ফান্ড গঠিত হয়, যেগুলো স্বচ্ছতা ও সুশাসনের জন্য বিনিয়োগকারীদের আস্থা অর্জন করে।

ফান্ড ব্যবস্থাপনার পাশাপাশি তিনি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বিভিন্ন নীতিনির্ধারণী কমিটি ও কর্মপরিষদে সক্রিয় ছিলেন। পুঁজিবাজারের উন্নয়ন এবং বিনিয়োগবান্ধব বিধিবিধান প্রণয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

আন্তর্জাতিক অঙ্গনেও ইয়াওয়ার সায়ীদ দক্ষতার স্বাক্ষর রেখেছেন। তিনি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) অপারেশন ইভ্যালুয়েশন মিশনের স্টাফ কনসালট্যান্ট ও পারফরম্যান্স অডিটর হিসেবে কাজ করেছেন। এ ছাড়া বাংলাদেশে অর্থ, শিল্প ও বাণিজ্য খাতের জন্য এডিবির কনসালটেটিভ গ্রুপ কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালনসহ বিশ্বব্যাংকের বিভিন্ন গবেষণা ও উপদেষ্টা সেবা প্রদান করেছেন।

তার আকস্মিক প্রয়াণে গভীর শোক প্রকাশ করে এইমস অব বাংলাদেশ লিমিটেড জানিয়েছে, ইয়াওয়ার সায়ীদের প্রয়াণ দেশের আর্থিক খাত ও পুঁজিবাজারের জন্য এক অপূরণীয় ক্ষতি। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে এবং তার আত্মার মাগফেরাত কামনা করা হয়েছে।

মরহুমের মরদেহ বাংলাদেশে আনার পর জানাজার তারিখ, সময় ও স্থান যথাসময়ে জানানো হবে বলে প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ