বুধবার, ২৯ জুলাই ২০২৬
বুধবার, ২৯ জুলাই ২০২৬
শিরোনাম
রাজধানীর শেওড়াপাড়ায় আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচারের আইপিও ব্যবস্থাপনায় ইউসিবি ইনভেস্টমেন্টের সঙ্গে চুক্তি নতুন সাবসিডিয়ারি কোম্পানি গঠনের সিদ্ধান্ত এসিআইয়ের Price Sensitive Information of Advanced Chemical Industries PLC জাতীয় বিশ্ববিদ্যালয় ও বিকাশের মধ্যে চুক্তি স্বাক্ষর ৬০ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৩,০০৩ কোটি টাকার নতুন আমানত সংগ্রহ সূচকের উত্থানে লেনদেন শেষ দেশীয় ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর যশোরে এমপি গোলাম রসুলের বাড়ির সামনে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ ফেসবুকে নতুন রেকর্ড - সাকিবকে পেছনে ফেলে শীর্ষে পরীমণি
advertisement
ধর্ম-জীবন

এ বছর সর্বনিম্ন ফিতরা ১১৫, সর্বোচ্চ ২৯৭০ টাকা

নিজস্ব প্রতিবেদক: ফিতরার হার নির্ধারণ করেছে সরকার। এবার জনপ্রতি সর্বনিম্ন ১১৫ টাকা ও সর্বোচ্চ দুই হাজার ৯৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এ হার ঠিক করা হয় বলে ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গতবারের তুলনায় সর্বনিম্ন ফিতরা একই থাকলে এবার বাড়ানো হয়েছে সর্বোচ্চ হার। গত বছর সর্বোচ্চ ফিতরা ছিলো জনপ্রতি দুই হাজার ৬৪০ টাকা।

ইসলামিক ফাউন্ডেশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবার সর্বনিম্ন ফিতরা ৭০ টাকা দরে গম বা আটায় (এক কেজি ৬৫০ গ্রাম) আদায় করলে হবে জনপ্রতি ১১৫ টাকা।

১২১ টাকা দরে যবে (তিন কেজি ৩০০ গ্রাম) আদায় করলে হবে ৪০০ টাকা।

৬৫০ টাকা দরে কিসমিস (তিন কেজি ৩০০ গ্রাম) দিয়ে আদায় করলে হবে দুই হাজার ১৪৫ টাকা।

৭৫০ টাকা দরে মধ্য মানের খেজুরে (তিন কেজি ৩০০ গ্রাম) আদায় করলে হবে দুই হাজার ৪৭৫ টাকা।

আর ৯০০ টাকা দরে পনির (তিন কেজি ৩০০ গ্রাম) দিয়ে আদায় করলে হবে দুই হাজার ৯৭০ টাকা।

এদিনের সভায় সভাপতিত্ব করেন সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম মসজিদের খতিব হাফেজ মুফতি মাওলানা মোহাম্মদ রুহুল আমিন।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন ফিতরা নির্ধারণ কমিটির সদস্য ও অন্যান্য আলেমরা।

সর্বশেষ পাওয়া সংবাদ