শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
চাঁদাবাজি নির্মূলে শিগগিরই আসছে নতুন আইন: আইজিপি বগুড়ায় এনসিসি ব্যাংকের উদ্যোগে ৩ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু মমেক হাসপাতালে অব্যবস্থাপনায় ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, দ্রুত তদন্তের নির্দেশ ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ শুরু - প্রথম দিনেই ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন খুলনার গৃহিণী শতরূপা প্রধানমন্ত্রীর জাপান সফর - দ্বিপক্ষীয় বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর ফ্যাসিষ্ট আ'লীগ ও ২৮ অক্টোবরের লগি-বৈঠা মৃত্যুপুরীতে ৪৯১ দিন - নিজের হাতে পা কেটে ও ড্রোনে ঝুলে অলৌকিক জীবন জয় ইউক্রেনীয় সেনার ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অব্যবস্থাপনা দেখে অসন্তোষ প্রকাশ বাংলাদেশি চক্ষু রোগীদের জন্য চীনে চালু হলো ‍‘গ্রিন চ্যানেল’
advertisement
ধর্ম-জীবন

আখেরি মোনাজাতে শেষ হলো সিরাজগঞ্জে আঞ্চলিক ইজতেমা

সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: দেশ ও জাতির মঙ্গল কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে সিরাজগঞ্জে তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা।

রোববার (২৫ ডিসেম্বর) সকাল ১১টায় মোনাজাত শুরু হয় সিরাজগঞ্জ পৌর এলাকার রানীগ্রাম মহল্লায় যমুনা নদীর শহররক্ষা বাঁধ হার্ড পয়েন্ট তীরে। এতে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজত পরিচালনা করেন সৈয়দ ওয়াসিফুল ইসলাম।

শুক্রবার (২৩ ডিসেম্বর) বাদ ফজর আমবয়ানের মাধ্যমে এ অঞ্চলিক ইজতেমা শুরু হয়। জেলা তাবলিগ জামাত (নিজাম উদ্দিন অনুসারী) এ ইজতেমার আয়োজন করেন। এতে জেলা প্রশাসনের সহযোগিতায় সহস্রাধিক মুসুল্লি স্বেচ্ছাশ্রমে ইজতেমাস্থল প্রস্তুত করে।

ইজতেমা মাঠে আখেরি মোনাজাতে অংশ নিতে জেলার ৯টি উপজেলাসহ রাজশাহী, পাবনা, বগুড়া, নাটোর, নওগাঁ, জামালপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ ও মাদারীপুরসহ বিভিন্ন স্থান থেকে দলে দলে মুসল্লিরা উপস্থিত হয়। এতে কানায় কানায় ভরে যায় পুরো মাঠ।

তাবলিগ জামায়াতের জেলা ফয়সাল সূরা সদস্য ডা. এস এম নাজিম উদ্দীন জানান, আমিন, আমিন ধ্বনিতে ইজতেমা ময়দান ও আশপাশের বিভিন্ন স্থান মুখরিত হয়ে ওঠে। এ ছাড়া ইজতেমায় সৌদি আরব, মালয়েশিয়া, শ্রীলঙ্কা ও ভারতের তাবলিগের সাথী ও মাওলানারা উপস্থিত থেকে পবিত্র কোরআন ও বিশ্বনবীর সুন্নাতের কথা আলোচনা করেন।’

সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল জানান, সুন্দর পরিবেশে তিন দিনের আঞ্চলিক ইজতেমা আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে। এতে লক্ষাধিক মুসুল্লি অংশ নেন। তাদের নিরাপত্তার বিষয়ে জেলা পুলিশ সার্বক্ষণিক মনিটরিং করেছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ