বুধবার, ২৯ জুলাই ২০২৬
বুধবার, ২৯ জুলাই ২০২৬
শিরোনাম
রাজধানীর শেওড়াপাড়ায় আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচারের আইপিও ব্যবস্থাপনায় ইউসিবি ইনভেস্টমেন্টের সঙ্গে চুক্তি নতুন সাবসিডিয়ারি কোম্পানি গঠনের সিদ্ধান্ত এসিআইয়ের Price Sensitive Information of Advanced Chemical Industries PLC জাতীয় বিশ্ববিদ্যালয় ও বিকাশের মধ্যে চুক্তি স্বাক্ষর ৬০ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৩,০০৩ কোটি টাকার নতুন আমানত সংগ্রহ সূচকের উত্থানে লেনদেন শেষ দেশীয় ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর যশোরে এমপি গোলাম রসুলের বাড়ির সামনে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ ফেসবুকে নতুন রেকর্ড - সাকিবকে পেছনে ফেলে শীর্ষে পরীমণি
advertisement
ধর্ম-জীবন

সৌদি বাদশার অতিথি হয়ে হজ করবেন ৯০ দেশের ১৩০০ জন

অনলাইন ডেস্ক: সৌদি আরবের বাদশার অতিথি হয়ে চলতি বছর ৯০টি দেশের ১ হাজার ৩০০ জন হজ পালন করবেন। সৌদি বাদশার অতিথি হয়ে প্রতি বছর বিভিন্ন দেশের বেশ কিছু সম্মানিত মানুষ হজ করেন। এসব মুসলিমের হজের সমস্ত ব্যয়ভার সৌদি সরকার বহন করে।

শনিবার (১৭ জুন) বাদশাহ সালমান এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছেন।

দেশটির ইসলামিক অ্যাফেয়ার্স, কল অ্যান্ড গাইডেন্স মন্ত্রী ড. আব্দুল লতিফ আল-শেখ বলেন, ইসলামিক বিশ্বের সঙ্গে সম্পর্ক উন্নয়নের যে প্রচেষ্টা রাজতন্ত্র করে থাকে এটি তারই প্রতিফলন।

সৌদি প্রেস এজেন্সিকে তিনি বলেন, এই অসাধারণ আয়োজন প্রতি বছর সৌদি সরকারের অর্থায়নে করা হয়। এর মাধ্যমে বিশ্বের সম্মানিত বেশ কিছু মুসলিম হজ করার সুযোগ পান। সুসংগঠিত ব্যবস্থায় তাদের সর্বোচ্চ সেবা প্রদান করা হয়।

ড. আব্দুল লতিফ আল-শেখ বলেন, এ বছর যেসব দেশের মুসলিমরা বাদশার অতিথি হয়ে হজ পালনের সুযোগ পেয়েছেন তাদের বিষয়ে সংশ্লিষ্ট দেশের দূতাবাস এবং ধর্মীয় সংস্থাগুলোর সঙ্গে আমরা কাজ করছি। ভিসা প্রদান, হজ করতে আসা এবং হজ করে নিজ দেশে ফিরে যাওয়ার আগ পর্যন্ত পুরো বিষয়টির সঙ্গে সমন্বয় করা হচ্ছে।

এর আগে চলতি মাসের শুরুতে এক হাজার ফিলিস্তিনিকে হজ পালনের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন বাদশাহ সালমান।

সূত্র: সৌদি গেজেট ও আরব নিউজ।

সর্বশেষ পাওয়া সংবাদ