বুধবার, ২৯ জুলাই ২০২৬
বুধবার, ২৯ জুলাই ২০২৬
শিরোনাম
রাজধানীর শেওড়াপাড়ায় আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচারের আইপিও ব্যবস্থাপনায় ইউসিবি ইনভেস্টমেন্টের সঙ্গে চুক্তি নতুন সাবসিডিয়ারি কোম্পানি গঠনের সিদ্ধান্ত এসিআইয়ের Price Sensitive Information of Advanced Chemical Industries PLC জাতীয় বিশ্ববিদ্যালয় ও বিকাশের মধ্যে চুক্তি স্বাক্ষর ৬০ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৩,০০৩ কোটি টাকার নতুন আমানত সংগ্রহ সূচকের উত্থানে লেনদেন শেষ দেশীয় ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর যশোরে এমপি গোলাম রসুলের বাড়ির সামনে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ ফেসবুকে নতুন রেকর্ড - সাকিবকে পেছনে ফেলে শীর্ষে পরীমণি
advertisement
ধর্ম-জীবন

হজে গিয়ে ১৭ বাংলাদেশির ‍মৃত্যু

কর্পোরেট সংবাদ ডেস্ক: পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কা ও মদিনায় আরও ৬ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর দেশটিতে মৃত্যু হওয়া বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা দাঁড়াল ১৭।

বুধবার (১৪ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন মক্কায় বাংলাদেশ হজ অফিসের কাউন্সিলর মো. জহিরুল ইসলাম।

আজ বুধবার সকাল পর্যন্ত ৭৯ হাজার ৪৪ জন হজযাত্রী বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছেছেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৩৮৬ এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৬৯ হাজার ৬৫৮ জন সৌদি আরবে গিয়েছেন।

সৌদি আরবে হজ পালন করতে গিয়ে এ পর্যন্ত মক্কায় ১৪ এবং মদিনায় তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৪ জন পুরুষ ও তিনজন নারী।

সদ্য প্রয়াত হজযাত্রীরা হলেন—সৈয়দ নায়মুল হক (৬২)। তিনি মাগুরার মোহাম্মদপুরের বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর এ০০৫৮২১২১। চাঁদপুরের হাজিগঞ্জের বাসিন্দা মো. আবদুল মতিন (৬০)। তার পাসপোর্ট নম্বর এ০৬৯৯৪৯৫৭। কুমিল্লার দেবীদ্বারের বাসিন্দা মো. আবুল হোসেন ভূইয়া (৭১)। তার পাসপোর্ট নম্বর এ০৫৮৯৭৭৭০। বদরগঞ্জের রংপুরের বাসিন্দা মো. শহিদুল্লাহ মণ্ডল (৭৬)। তার পাসপোর্ট নম্বর ইই০২০৩৬০১। কুমিল্লার বরুড়ার বাসিন্দা মো. আবুল হাসেম (৬১)। তার পাসপোর্ট নম্বর এ০২৭৮৬৭৮৩। সাতক্ষীরা সদরের বাসিন্দা মাকফুরা খাতুন (৬১)। তার পাসপোর্ট নম্বর এ০৫৩৩৭৮০৫।

উল্লেখ্য, চাঁদ দেখাসাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ