মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর কৃষি ও পল্লী ঋণ বিতরণে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি নরসিংদীতে ইটবোঝাই লরির ধাক্কায় শ্রমিক নিহত ঢাকায় ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে কঠোর নীতিমালা আসছে আমানতকারীদের স্বার্থ রক্ষায় সম্মিলিত ইসলামী ব্যাংককে গভর্নরের কঠোর নির্দেশনা চলতি অর্থবছরেই পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী যশোরে ২৫০ শয্যা হাসপাতালে মিলবে হৃদরোগের পূর্ণাঙ্গ চিকিৎসা, সিসিইউ চালুতে ৩৩ পদ অনুমোদন প্রায় দুই লাখ বিদেশির ভিসা বাতিলের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের বুধবার বন্ধ থাকবে বেনাপোলে আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম
advertisement
ধর্ম-জীবন

কোন কোন সময়ে নামাজ আদায় নিষিদ্ধ জেনে নিন

নামাজের আহকামগুলোর মধ্যে অন্যতম নির্দিষ্ট সময়ে নামাজ আদায়। আবার কিছু কিছু সময় আছে, যে সময়ে নামাজ আদায়ে কঠোরভাবে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আবার কিছু সময়ে নামাজ পড়া অনুচিত। এখানে উভয় প্রকারের সময়ের আলোচনা করা হলো। নামাজের নিষিদ্ধ সময় তিনটি।

যথা-
এক. সূর্যোদয়ের সময়- সূর্য পুরোপুরি উদিত হওয়া পর্যন্ত। (বুখারি: ১৫২৩)।
দুই. সূর্য মধ্যাকাশে অবস্থানের সময়, পশ্চিম দিকে ঢলে পড়া পর্যন্ত। (মুসলিম: ১৩৭৩)
তিন. সূর্য যখন হলুদ বর্ণ ধারণ করে, তখন থেকে সূর্যাস্ত পর্যন্ত। তবে ওই দিনের আসরের নামাজ সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আদায় করতে পারবে। (বুখারি: ৫৪৫)

তবে এই তিন সময়ে কারও মৃতদেহ জানাজার জন্য আনা হলে জানাজার নামাজ পড়া যাবে। তবে তা-ও অনুচিত। একইভাবে এ সময় সিজদার আয়াত তিলাওয়াত করলে সিজদাও আদায় করতে পারবে। (তিরমিজি: ১৫৬; বুখারি: ১২৩১; মুসলিম: ১৩৭৩)

যেসব মুহূর্তে নফল নামাজ পড়া মাকরুহ, তা হলো—
১. ফজরের সময় হওয়ার পর ফরজ নামাজ পড়ার আগে দুই রাকাত সুন্নত ছাড়া অতিরিক্ত নফল পড়া মাকরুহ। (মুসলিম: ১১৮৫)।
২. ফজরের ফরজ নামাজের পর সূর্যোদয় পর্যন্ত। (বুখারি: ৫৫১)।
৩. আসরের পর সূর্যাস্ত পর্যন্ত নামাজ পড়া মাকরুহ। (বুখারি: ৫৫১)।
৪. ইকামতের সময় নামাজ পড়া মাকরুহ। (মুসলিম: ১১৬০)।
৫. ঈদের নামাজের আগে ঈদগাহে কোনো নামাজ পড়া মাকরুহ। আর ঈদের নামাজের পরে ঘরেও কোনো নামাজ নেই, ঈদগাহেও নেই। (ইবনে মাজাহ: ১২৮৩)।
৬. পেটে ক্ষুধা নিয়ে নামাজ পড়া মাকরুহ। (মুসলিম: ৮৬৯)।
৭. প্রস্রাব-পায়খানার বেগ নিয়ে নামাজ পড়া মাকরুহ। (মুসলিম: ৮৬৯)

সর্বশেষ পাওয়া সংবাদ