সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
ইউনিয়নের প্রধান সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখার নির্দেশ বাড়ির সীমানা বিরোধে তরুণকে ছুরিকাঘাতে হত্যা শিল্পাঞ্চলের নিরাপত্তায় রাজধানীসহ ৩ জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন রয়টার্সের প্রতিবেদন - নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে আবেদন করেছেন শেখ হাসিনা ২০২৯ সালে মোদি সরকারের পতন হবে: অভিজিৎ দীপকে দীপাবলি উপলক্ষে আজ বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ এজেন্ট ব্যাংকিংয়ে জালিয়াতি প্রতিরোধে ইসলামী ব্যাংকের প্রশিক্ষণ কর্মশালা এইচএসসিতে পৌনে ১১ লাখ উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন জানুয়ারিতে প্রথম ধাপে ১ হাজার ইউপিতে নির্বাচন: ইসি সচিব বিকেলে শুরু হচ্ছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন
advertisement
ধর্ম-জীবন

হজযাত্রীদের করোনা টিকা নেওয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : এ বছরও হজযাত্রীদের জন্য করোনাভাইরাসের টিকা বাধ্যতামূলক করেছে সৌদি আরব সরকার। এজন্য হজে যেতে ইচ্ছুকদের দ্রুত করোনা প্রতিরোধী টিকা নেওয়ার নির্দেশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

শুক্রবার (২৮ এপ্রিল) মন্ত্রণালয়ের হজ-১ শাখার উপসচিব আবুল কাশেম মুহাম্মদ শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইতোমধ্যে ২০২৩ সালের হজযাত্রীদের নিবন্ধন কার্যক্রম শেষ হয়েছে। আগামী ২১ মে হজের ফ্লাইট নির্ধারিত রয়েছে। তাই আগামী ৬ মে থেকে হজযাত্রীদের টিকা প্রদান কার্যক্রম শুরু করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ও কেন্দ্রীয় ঔষধাগারের পরিচালক বরাবরও এই নির্দেশনার অনুলিপি পাঠানো হয়েছে।

এদিকে গত বৃহস্পতিবার মন্ত্রণালয়ের টুইটার অ্যাকাউন্ট থেকে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে গালফ নিউজের খবরে বলা হয়েছে, সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, প্রত্যেক হজযাত্রীকে হজের আবেদনের অন্তত ১০ দিন আগে করোনা টিকার ডোজ নিতে হবে এবং আবেদনপত্রের সঙ্গে টিকা সনদের অনুলিপি সংযুক্ত করতে হবে।

মন্ত্রণালয়ের টুইট বার্তায় বলা হয়েছে, আবেদনপত্রের সঙ্গে টিকা সনদের অনুলিপি যুক্ত করা বাধ্যতামূলক। কোনও আবেদনকারী যদি তা না করেন তাহলে তাকে হজের অনুমোদন দেওয়া হবে না।

চাঁদ দেখাসাপেক্ষে চলতি বছর ২৭ বা ২৮ জুন পালিত হবে পবিত্র হজ।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ