বুধবার, ২৯ জুলাই ২০২৬
বুধবার, ২৯ জুলাই ২০২৬
শিরোনাম
রাজধানীর শেওড়াপাড়ায় আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচারের আইপিও ব্যবস্থাপনায় ইউসিবি ইনভেস্টমেন্টের সঙ্গে চুক্তি নতুন সাবসিডিয়ারি কোম্পানি গঠনের সিদ্ধান্ত এসিআইয়ের Price Sensitive Information of Advanced Chemical Industries PLC জাতীয় বিশ্ববিদ্যালয় ও বিকাশের মধ্যে চুক্তি স্বাক্ষর ৬০ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৩,০০৩ কোটি টাকার নতুন আমানত সংগ্রহ সূচকের উত্থানে লেনদেন শেষ দেশীয় ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর যশোরে এমপি গোলাম রসুলের বাড়ির সামনে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ ফেসবুকে নতুন রেকর্ড - সাকিবকে পেছনে ফেলে শীর্ষে পরীমণি
advertisement
ধর্ম-জীবন

হজযাত্রী নিবন্ধনের সময় বাড়লো

নিজস্ব প্রতিবেদক : হজযাত্রী নিবন্ধনের সময় আগামী রোববার (৯ এপ্রিল) পর্যন্ত বাড়িয়েছে সরকার। কোটা পূরণ না হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. মতিউল ইসলাম এ তথ্য জানান।

তিনি জানান, বুধবার (৫ এপ্রিল) হজযাত্রী নিবন্ধনের সময় শেষ হলেও কোটা পূরণ না হওয়ায় রোববার (৯ এপ্রিল) পর্যন্ত নিবন্ধন করা যাবে। এরপর হজযাত্রী নিবন্ধন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী, চলতি বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। কিন্তু হজে যেতে এখন পর্যন্ত সরকারি-বেসরকারিভাবে নিবন্ধন করেছেন ১ লাখ ১৯ হাজার ১৯৮ জন। সে হিসাবে কোটা পূরণ হতে আরও ৮ হাজার জনকে নিবন্ধন করতে হবে।

মতিউল ইসলাম বলেন, এখনও কোটার ৮ হাজার ফাঁকা থাকলেও সরকারি-বেসরকারি ৩ হাজারের বেশি হজ গাইডকে সৌদি আরবে পাঠাতে হবে। তাদের জন্য কিছু কোটা সংরক্ষণ করা আছে। ফলে এখন পর্যন্ত সব মিলিয়ে ৪ হাজার কোটা ফাঁকা থাকতে পারে।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন হজ হবে। এ বছর সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে ৬ লাখ ৭১ হাজার ২৯০ টাকা এবং বেসরকারি ব্যবস্থাপনায় হজ করতে ৬ লাখ ৬০ হাজার ৮৯৩ টাকা লাগবে।

সর্বশেষ পাওয়া সংবাদ