মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
শিরোনাম
রাজধানীর শেওড়াপাড়ায় আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচারের আইপিও ব্যবস্থাপনায় ইউসিবি ইনভেস্টমেন্টের সঙ্গে চুক্তি নতুন সাবসিডিয়ারি কোম্পানি গঠনের সিদ্ধান্ত এসিআইয়ের Price Sensitive Information of Advanced Chemical Industries PLC জাতীয় বিশ্ববিদ্যালয় ও বিকাশের মধ্যে চুক্তি স্বাক্ষর ৬০ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৩,০০৩ কোটি টাকার নতুন আমানত সংগ্রহ সূচকের উত্থানে লেনদেন শেষ দেশীয় ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর যশোরে এমপি গোলাম রসুলের বাড়ির সামনে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ ফেসবুকে নতুন রেকর্ড - সাকিবকে পেছনে ফেলে শীর্ষে পরীমণি
advertisement
ধর্ম-জীবন

রমজানে একবারের বেশি ওমরাহ করা যাবে না

অনলাইন ডেস্ক : পবিত্র রমজান মাসে কেউ একবারের বেশি ওমরাহ পালন করতে পারবে না বলে জানিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

রবিবার (২৬ মার্চ) সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। যারা রমজান মাসে ওমরাহ পালন করতে চায় তাদের জন্য এই সিদ্ধান্ত সুবিধাজনক হবে। স্বস্তির সঙ্গে মানুষ ওমারাহ পালন করতে পারবে বলেও জানানো হয়।

সৌদি গেজেটের প্রতিবেদনে জানা যায়, রমজান মাসে একবারই ওমরাহ পালন করা যাবে। একবারের বেশি ওমরাহ পালনের অনুমতি দেওয়া হবে না। সব মুসল্লি যেন সহজে ও স্বাচ্ছন্দ্যে ওমরাহ পালনের সুযোগ পান মূলত সে কারণেই এই নির্দেশনা দেওয়া হয়। ‘নুসুক’ অ্যাপের সাহায্যে ওমরাহ পালনের অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ করা যাবে।

মন্ত্রণালয় নিশ্চিত করে আরও জানিয়েছে, অ্যাপয়েন্টমেন্টগুলো পর্যায়ক্রমে আপডেট করা হয়। কেউ যদি কাঙ্ক্ষিত আসন খালি না পান, তাহলে পরবর্তী তারিখের জন্য অনুসন্ধান করতে পারবেন।

সর্বশেষ পাওয়া সংবাদ