মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
শিরোনাম
Price Sensitive Information of Advanced Chemical Industries PLC জাতীয় বিশ্ববিদ্যালয় ও বিকাশের মধ্যে চুক্তি স্বাক্ষর ৬০ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৩,০০৩ কোটি টাকার নতুন আমানত সংগ্রহ সূচকের উত্থানে লেনদেন শেষ দেশীয় ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর যশোরে এমপি গোলাম রসুলের বাড়ির সামনে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ ফেসবুকে নতুন রেকর্ড - সাকিবকে পেছনে ফেলে শীর্ষে পরীমণি দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে প্রাণ গেলো ৬ বাংলাদেশির রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ এখনো নির্ধারণ করা হয়নি: সিইসি ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি তথ্যমন্ত্রীর
advertisement
ধর্ম-জীবন

সৌদি পৌঁছেছেন ৫৮ হাজার ৩৪৭ বাংলাদেশি হজযাত্রী, মৃত্যু বেড়ে ১৫

চলতি বছর পবিত্র হজ পালন করতে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫৮ হাজার ৩৪৭ জন সৌদি আরবে পৌঁছেছেন। সেখানে আরও একজন বাংলাদেশি মারা গেছেন।  এ নিয়ে মোট ১৫ বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন।

শনিবার (১৬ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এসব তথ্য জানা গেছে।

বুলেটিন অনুযায়ী, এখন পর্যন্ত ১৫০টি হজ ফ্লাইট পরিচালনা করা হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৭৫টি, সৌদি এয়ারলাইনসের ৫৩টি ও ফ্লাইনাস এয়ারলাইনসের ২২টি ফ্লাইট পরিচালিত হয়েছে।

সর্বশেষ শুক্রবার (১৫ মে) টাঙ্গাইলের গোপালপুরের মো. এ মজিদ (৭৫) মদিনায় মারা গেছেন।  তিনি বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী।  এখন পর্যন্ত মারা যাওয়া হজযাত্রীদের মধ্যে ১১ জন পুরুষ এবং ৪ জন নারী। তাদের মধ্যে মক্কায় ১১ জন ও মদিনায় ৪ জন মারা গেছেন।

বুলেটিন অনুযায়ী, এখন পর্যন্ত ১৫০টি হজ ফ্লাইট পরিচালনা করা হয়েছে।  এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৭৫টি, সৌদি এয়ারলাইনসের ৫৩টি ও ফ্লাইনাস এয়ারলাইনসের ২২টি ফ্লাইট পরিচালিত হয়েছে।

পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। এবার বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করবেন। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন এবং সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন হজযাত্রী রয়েছেন।

গত ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে এ বছরের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২১ মে পর্যন্ত সৌদি আরবে যাওয়ার ফ্লাইট চলবে। হজ শেষে ৩০ মে ফিরতি ফ্লাইট শুরু হবে। দেশে ফেরার ফ্লাইট শেষ হবে আগামী ৩০ জুন।

 

সর্বশেষ পাওয়া সংবাদ