রবিবার, ০২ আগস্ট ২০২৬
রবিবার, ০২ আগস্ট ২০২৬
শিরোনাম
দেশের বাজারে অনারের আল্ট্রা-স্লিম ফোল্ডেবল ফোন ‘ম্যাজিক ভি৬’ বাতিঘর আর্ট স্পেসে ফারিনা সামহির ‘সাইলেন্ট এক্সপ্রেশনস’ শীর্ষক একক চিত্র প্রদর্শনী শুরু দেশের সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর মার্কিন বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সফরে আসছেন ২৫ কোম্পানির ৪৫ কর্মকর্তা জলবায়ু-ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য নিরাপদ পানি নিশ্চিতকরণে এসওএস চিলড্রেন’স ভিলেজেস ও ইবিএলের যৌথ উদ্যোগ রাশিয়ায় অবস্থানরত বাংলাদেশি প্রবাসী-শিক্ষার্থীদের যুদ্ধে না জড়ানোর কঠোর সতর্কবার্তা দূতাবাসের নড়াইলে জাল দলিলে নামজারি, ভূমি অফিসের নায়েবদের ভয়াবহ জালিয়াতি বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের “হেলথ ক্যাডার ডে-২০২৬' আয়োজনে ব্যাংকিং পার্টনার প্রিমিয়ার ব্যাংক নোয়াখালীতে যুবদল-ছাত্রশিবির সংঘর্ষ, বিএনপি কার্যালয় ভাঙচুর, আহত ৬ কৃষি ও অন্যান্য খাতে মার্কিন বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
advertisement
নিয়োগ বিজ্ঞপ্তি

৫টি পদে ১৪০০ পদে নিয়োগ দেবে টিএমএসএস

দেশের শীর্ষস্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস) জনবল নিয়োগের ঘোষণা দিয়েছে। সংস্থাটির পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পৃথক ৫টি পদে মোট ১ হাজার ৪০০ জনকে নিয়োগ দেওয়া হবে। স্নাতক পাশ করা প্রার্থীদের জন্য এই বিজ্ঞপ্তিতে আবেদনের বিশেষ সুযোগ রাখা হয়েছে।

পদ ও যোগ্যতা:

টিএমএসএস-এর এই নিয়োগ কার্যক্রমে নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। মোট ৫টি ক্যাটাগরিতে এই জনবল নেওয়া হবে। প্রার্থীদের বাংলাদেশের যেকোনো জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে। তবে বিশেষ বিষয় হলো, আবেদনকারীদের জন্য কোনো নির্দিষ্ট বয়সসীমা উল্লেখ করা হয়নি, যা অনেক অভিজ্ঞ ও নতুন চাকরিপ্রার্থীর জন্য সুযোগ তৈরি করেছে।

আবেদন ফি ও প্রয়োজনীয় কাগজপত্র:

আগ্রহী প্রার্থীদের পরীক্ষার ফি বাবদ ৩০০ টাকার মানি রশিদ অথবা ব্যাংক জমার মূল রশিদ (অফেরতযোগ্য) আবেদনের সঙ্গে যুক্ত করতে হবে। এছাড়া আবেদনের সঙ্গে সদ্য তোলা ৩ কপি রঙিন পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার প্রমাণপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে। জীবনবৃত্তান্তে অবশ্যই একটি সচল মোবাইল নম্বর ও ই-মেইল ঠিকানা উল্লেখ করতে হবে।

আবেদন পাঠানোর নিয়ম:

আগ্রহী প্রার্থীদের সরাসরি ডাকযোগ বা কুরিয়ারের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপত্রটি ‘পরিচালক (এইচআর-এম অ্যান্ড অ্যাডমিন)’ বরাবর পাঠাতে হবে। আবেদনের ঠিকানা: টিএমএসএস প্রধান কার্যালয়, টিএমএসএস ভবন, ৬৩১/৫, পশ্চিম কাজীপাড়া, মিরপুর-১০, ঢাকা-১২১৬। প্রেরিত খামের ওপর পদের নাম স্পষ্ট অক্ষরে লিখতে হবে।

আবেদনের সময়সীমা

টিএমএসএস-এর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আগামী ২৫ মে, ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। নির্ধারিত সময়ের পর কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। নিয়োগ সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য জানতে প্রার্থীদের টিএমএসএস-এর অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

 

 

সর্বশেষ পাওয়া সংবাদ