জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে মৎস্য অধিদপ্তর। প্রতিষ্ঠানটিতে ১৬ ও ২০তম গ্রেডের ৭টি পদে ২৮৪ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা বুধবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। এসএসসি পাসের চাকরি প্রার্থীরাও আবেদনের সুযোগ পাবেন।
১. পদের নাম: হ্যাচারি সহকারী
পদসংখ্যা: ৫
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে জীববিজ্ঞান বিষয়সহ বিজ্ঞান বিভাগে অন্যূন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ কোনো স্বীকৃত বোর্ড থেকে মৎস্য বিষয়ে ডিপ্লোমা।
গ্রেড ও বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
২. পদের নাম: ভান্ডার রক্ষক
পদসংখ্যা: ২
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
গ্রেড ও বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
৩. পদের নাম: গাড়িচালক
পদসংখ্যা: ৬
গ্রেড ও বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; ০২ বছরের কাজের অভিজ্ঞতা এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কর্তৃক প্রদত্ত গাড়ি চালনার ভারী বা হালকা বৈধ লাইসেন্স।
৪. পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ১৩৫
গ্রেড ও বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে অন্যূন উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার মুদ্রাক্ষর কোর্সসম্পন্ন; কম্পিউটার মুদ্রাক্ষরে গতি পরীক্ষায় প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ।
৫. পদের নাম: ক্যাশিয়ার
পদসংখ্যা: ৪
গ্রেড ও বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে বাণিজ্য বিভাগে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বেসিক কম্পিউটার (এমএসওয়ার্ড, এমএস এক্সেল, ই-মেইল, ইন্টারনেট ব্যবহারসহ) কোর্সসম্পন্ন।
৬. পদের নাম: ডেকহ্যান্ড (উচ্চস্কেল)
পদসংখ্যা: ৬
গ্রেড ও বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ইনল্যান্ড মাস্টার বিষয়ে দ্বিতীয় শ্রেণির সার্টিফিকেট অব কম্পিটেন্সিপ্রাপ্ত। সংশ্লিষ্ট কাজে ০২ বছরের অভিজ্ঞতা।
৭. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ১২৬
গ্রেড ও বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বয়স: ১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ ১৮-৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদন প্রক্রিয়া: আগ্রহীরা এখানে
ক্লিক করে মৎস্য অধিদপ্তর আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।
আবেদন ফি: টেলিটক প্রি-পেইডের মাধ্যমে ১-৬ নং পদের জন্য ১১২ টাকা, ৭ নং পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।
আবেদন শুরু: ২৮ ফেব্রুয়ারি ২০২৬,সকাল ১০টা।
আবেদনের শেষ সময়: ১৫ মার্চ ২০২৬, বিকেল ৫টা পর্যন্ত।
বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে
ক্লিক করুন।