বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
শিরোনাম
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবীর রিজভী চুরির অপবাদে প্রবাসীর স্ত্রীকে গাছে বেঁধে নির্যাতন, গ্রেপ্তার ১ রেফ্রিজারেটরের কনডেনসারে নতুন যুগ, কপারের জায়গা নিচ্ছে আধুনিক প্রযুক্তি ঝিনাইদহে কৃষক হত্যা মামলায় ছেলের মৃত্যুদণ্ড, বাবার যাবজ্জীবন দেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম শনিবার থেকে কলেরা টিকাদান ক্যাম্পেইন শুরু দেড় মাস বয়সী শিশুর মৃত্যু, বাবা পুলিশ হেফাজতে স্ত্রীকে হত্যার পর মাটিচাপা, স্বামী আটক এনআরবিসি ব্যাংকে খেলাপি ঋণ আদায় কর্মসূচি ২০২৬: আদায়ে গতি, ব্যাংকের উন্নতি রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শুরু - প্রথম ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
advertisement
রাজনীতি

বিএনপি রাজপথে নামলে মোকাবিলা করা হবে: কাদের

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি রাজনৈতিকভাবে রাজপথে নামলে, রাজনৈতিকভাবে মোকাবিলা করবে দল। আর তারা বিকল্পভাবে আন্দোলন করলে সেভাবেই মোকাবিলা করা হবে।

আজ সোমবার (১৩ মে) রাজধানীর ধানমণ্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, আন্দোলন ছেড়ে আওয়ামী লীগের পালিয়ে যাওয়ার ইতিহাস নাই। বিএনপির মূলনেতা পালিয়ে আছেন। গতবছরের ২৮ অক্টোবর দলটির নেতারা বলেছিলেন, আওয়ামী লীগ পালানোর পথ পাবে না। পরে দেখা যায়, তারা অলিগলি দিয়ে পালিয়েছেন। আবারও আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও করলে আবারও পালাতে হবে তাদের।

তিনি আরও বলেন, তারা রাজনৈতিকভাবে রাজপথে নামলে, রাজনৈতিকভাবে মোকাবিলা করবে আওয়ামী লীগ। বিকল্পভাবে আন্দোলন করলে সেভাবে মোকাবিলা করা হবে।

বিরোধীদলের সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের কথা ইসরাইলের নেতা নেতানিয়াহু শুনেন নাই। আমরা কাকে ভয় পাবো? আমরা তো জনগণের ভোটে নির্বাচিত সরকার। আবারও আমেরিকার মদদে বিএনপি উত্তেজনা ছড়াবে, সেটা মনে করার কোনো কারণ নেই।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে চিঠি পাঠিয়েছেন, তার বাস্তব প্রতিফলন দেখতে চায় সরকার বলেও জানান তিনি।

কাদের বলেন, বিএনপিকে নির্বাচনে আসতে কেউ বাঁধা দেয়নি। নির্বাচনে না আসার মাশুল আগামী দিনে আরও গুনতে হবে তাদের। এতে আওয়ামী লীগের কোনো দায় নাই।

১৪ দলের জোটের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সময়মতো বৈঠক করবেন-এ কথা জানিয়ে কাদের উপজেলা নির্বাচন নিয়ে বলেন,

মন্ত্রী-এমপির স্বজনদের উপজেলা নির্বাচনে, অংশ গ্রহণ না করার সিদ্ধান্তে অটল আছে আওয়ামী লীগ। যারা দাঁড়িয়েছেন, তাদের শাস্তি বিভিন্নভাবেই হতে পারে। এর আগে আওয়ামী লীগ ৭৩ জন এমপি ও ২৫ জন মন্ত্রীকে বাদ দিয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ