বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
কর্পোরেট

কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু

এনআরবিসি ব্যাংক পিএলসি কিশোরগঞ্জে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করেছে। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে পরিচালিত অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কমপিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম’ (এসআইসিআইপি) শীর্ষক প্রকল্পের আওতায় বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের তত্ত্বাবধানে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) কিশোরগঞ্জের একটি হোটেলে প্রধান অতিথি হিসেবে এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. তৌহিদুল আলম খান, এফসিএমএ।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ও প্রশিক্ষণ প্রকল্পের পরিচালক মো. মাসুম বিল্লাহ, বিশেষ অতিথি হিসেবে এনআরবিসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার মো. শাহীন হাওলাদার, বাংলাদেশ ব্যাংকের যুগ্মপরিচালক ও প্রশিক্ষণের উপপরিচালক আইয়ুব আলী ও মোহাম্মদ ওয়াসিম, এনআরবিসি ব্যাংকের এমএসএমই বিভাগের প্রধান মো. রমজান আলী ভূইয়া। এতে সভাপতিত্ব করেন এনআরবিসি ব্যাংকের সিলেট জোনের প্রধান মো. আরিফুর রহমান।

মাসব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচিতে উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনা, ব্যবস্থাপনা, আর্থিক পরিকল্পনা, বাজার ব্যবস্থাপনা ও ব্যবসা সম্প্রসারণসহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হবে, যাতে তাঁরা সফলতার সঙ্গে ব্যবসা পরিচালনা করতে পারেন| প্রশিক্ষণে ২৬ জন সম্ভাবনাময় নতুন উদ্যোক্তা অংশ নিচ্ছেন।

এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো.তৌহিদুল আলম খান. এফসিএমএ, বলেন, তরুণ উদ্যোক্তারা যেন সঠিক জ্ঞান, আর্থিক সহায়তা ও প্রশিক্ষণ পায় এই কর্মসূচির মাধ্যমে সেই সুযোগ সৃষ্টি করা হয়েছে| মাসব্যাপী এই প্রশিক্ষণের মাধ্যমে কিশোরগঞ্জের প্রশিক্ষণার্থীরা ব্যবসা পরিকল্পনা প্রণয়ন, আর্থিক ব্যবস্থাপনা, বিপণন কৌশল এবং উদ্ভাবনী উদ্যোগ পরিচালনার ব্যবহারিক জ্ঞান অর্জন করবেন।

বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মাসুম বিল্লাহ বলেন, দক্ষ ও উদ্বোধনী উদ্যোক্তা গড়ে তোলা দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের লক্ষ্য ১ কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করা| কর্মসংস্থান সৃষ্টির লক্ষে বাংলাদেশ ব্যাংক উদ্যোক্তা উন্নয়নে প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করছে। দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে প্রশিক্ষণ শেষে উদ্যোগ বাস্তবায়নের ঋণ সুবিধা পাবেন প্রশিক্ষিত উদ্যোক্তারা।

উল্লেখ্য, স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান ও নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি ও বিকাশের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও এনআরবিসি ব্যাংকের যৌথ উদ্যোগে এই ধরনের প্রশিক্ষণ কর্মসূচি দেশের বিভিন্ন জেলায় ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হচ্ছে।

সর্বশেষ পাওয়া সংবাদ