বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
শিরোনাম
নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশিসহ নিহত ৪ ২৫ বছরের বেশি সময় ধরে কর্মরত কর্মকর্তাদের সংবর্ধনা দিল আল-আরাফাহ ইসলামী ব্যাংক ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩,৬৩১ জন হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিলো ক্রীড়া পরিষদ: - ৩ মাসের মধ্যে নির্বাচন, তামিমকে সভাপতি করে অ্যাডহক কমিটি ঘোষণা রিমান্ড ও জামিন নামঞ্জুর: - শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ ডিএসই’র পরিচালনা পর্ষদে নতুন স্বতন্ত্র পরিচালক ব্রিগেডিয়ার আশিকুর রহমান ২৭ এপ্রিল যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক
রাজনীতি

জীবননগরে হাফিজুর ও দামুড়হুদায় আলী মুনছুর পুনরায় চেয়ারম্যান নির্বাচিত

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগর ও দামুড়হুদা উপজেলা পরিষদের নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম হলেও দুপুরের পর কেন্দ্রে আসতে শুরু করে ভোটার। নির্বাচনে জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে হাজী হাফিজুর রহমান ও দামুড়হুদায় আলী মুনছুর বাবু পুনরায় নির্বাচিত হয়েছেন।

বুধবার (৮ মে) রাত সোয়া ১১ টার দিকে চুয়াডাঙ্গা জেলা নির্বাচন অফিসার মোঃ মোতাওয়াক্কিল রহমান বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।

জীবননগর উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল:
নির্বাচনে বেসরকারি ফলাফলে বর্তমান চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান (কাপ-পিরিচ) প্রতিকে ৩৩ হাজার ৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি এস কে লিটন (আনারস) প্রতিকে ২৩ হাজার ৫৬৪ ভোট পেয়েছেন। এছাড়াও উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান পদে মোছাঃ রেনুকা আক্তার রিতা (হাঁস) প্রতিকে ৩৬ হাজার ১০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি বর্তমান ভাইস-চেয়ারম্যান (কলস) প্রতিকে ১৮ হাজার ৫৬৬ ভোট পেয়েছেন।

উপজেলা নির্বাচন অফিস জানিয়েছেন, জীবননগর উপজেলার ৬২ টি কেন্দ্রে ৪১৫ টি স্থায়ী ভোট কক্ষ ও ২৭ টি অস্থায়ী ভোট কক্ষে ভোটাধিকার প্রয়োগ করে ভোটাররা। বেলা ১২ টা পর্যন্ত উপজেলা ভোটে শতকরা ১৫ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে। বিকাল ৪ টা পর্যন্ত ৩৭ শতাংশ ভোটার উপস্থিতি লক্ষ্য করা গেছে। দিন শেষে এই উপজেলার ১ লাখ ৫৫ হাজার ৩৯৬ ভোটের বিপরীতে ভোট পড়েছে ৫৭ হাজার ৮৯০ ভোট। এর মধ্যে অবৈধ ভোট ভোটের সংখ্যা ১ হাজার ২৬৫ ভোট। উপজেলার ১ টি পৌরসভা ও ৮ টি ইউনিয়নে ৯ জন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট পুলিশ, র‌্যাব এবং বিজিবি সদস্য নিয়ে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করেন। কেন্দ্রের ভিতর ও বাইরে ১ হাজার ৮৯৬ জন আনসার সদস্য, পুলিশ সদস্য ৮৭৫, বিজিবি ২ প্লাটুন ও র‌্যাবের ২ টি টিমসহ গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করে।

জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ জানান, নির্বাচন পরবর্তী এলাকায় শান্তি শৃঙ্খলা স্বাভাবিক রাখতে দায়িত্বে নিয়োজিত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল পরিচালনা করছে।

দামুড়হুদা উপজেলা নির্বাচনে আলী মুনছুর বাবু আনারস প্রতীক নিয়ে ৪৯ হাজার ৯৫২ ভোট পেয়ে পুনরায় ২য় বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীক নিয়ে এসএএম জাকারিয়া আলম পেয়েছেন ১৩ হাজান ৫৩০ ভোট, অপর প্রার্থী আবু তালেব ঘোড়া প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ২ হাজার ৫৯০ ভোট। ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন শফিউল কবির ইউসুফ। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করেছেন দুই জন প্রার্থী। এর মধ্যে কলস প্রতীক নিয়ে সাহিদা খাতুন ও ফুটবল প্রতীক নিয়ে তানিয়া খাতুন। তানিয়া খাতুন মোট ৩৩ হাজার ৪৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং সাহিদা খাতুন পেয়েছেন ২৯ হাজার ৮৭ ভোট।

দামুড়হুদা উপজেলায় মোট ৯৬টি কেন্দ্রের ৭০০টি ভোট কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এখানে ১ লক্ষ ২৪ হাজার ৮৭৯ জন পুরুষ ভোটার ও এক লক্ষ ২২ হাজার ৯৪১ জন মহিলা ভোটার, নারী পুরুষ সহ মোট ২ লক্ষ ৪৭ হাজার ৮শ ২০ জন ভোটার ছিলেন।

এই সম্পর্কিত আরো

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশিসহ নিহত ৪

২৫ বছরের বেশি সময় ধরে কর্মরত কর্মকর্তাদের সংবর্ধনা দিল আল-আরাফাহ ইসলামী ব্যাংক

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩,৬৩১ জন

হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু

মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিলো ক্রীড়া পরিষদ: ৩ মাসের মধ্যে নির্বাচন, তামিমকে সভাপতি করে অ্যাডহক কমিটি ঘোষণা

রিমান্ড ও জামিন নামঞ্জুর: শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ

ডিএসই’র পরিচালনা পর্ষদে নতুন স্বতন্ত্র পরিচালক ব্রিগেডিয়ার আশিকুর রহমান

২৭ এপ্রিল যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক