বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
শিরোনাম
দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত যুক্তরাষ্ট্র ও ইরান নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশিসহ নিহত ৪ ২৫ বছরের বেশি সময় ধরে কর্মরত কর্মকর্তাদের সংবর্ধনা দিল আল-আরাফাহ ইসলামী ব্যাংক ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩,৬৩১ জন হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিলো ক্রীড়া পরিষদ: - ৩ মাসের মধ্যে নির্বাচন, তামিমকে সভাপতি করে অ্যাডহক কমিটি ঘোষণা রিমান্ড ও জামিন নামঞ্জুর: - শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ ডিএসই’র পরিচালনা পর্ষদে নতুন স্বতন্ত্র পরিচালক ব্রিগেডিয়ার আশিকুর রহমান ২৭ এপ্রিল যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
রাজনীতি

ঝিনাইগাতী উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

মোঃ শরিফ উদ্দিন, শেরপুর জেলা প্রতিনিধি: প্রথম ধাপের ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলাতে চেয়ারম্যান পদে আমিনুল ইসলাম বাদশা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন রকিবুল ইসলাম রুকন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন জেসমিন আক্তার।

বুধবার (৮ মে) রাত সাড়ে ১০টায় উপজেলা নির্বাচন অফিস কক্ষে উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মুহাম্মদ হুমায়ূন কবীর ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন।

চেয়ারম্যান পদে আমিনুল ইসলাম বাদশা, দোয়াত-কলম প্রতীকে ১৮ হাজার ৮৮৩ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকের প্রার্থী ফারুক আহমেদ ফারুক পেয়েছেন ১৬ হাজার ৫২ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে রকিবুল ইসলাম রুকন, চশমা প্রতীকে ১৩ হাজার ২০৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টিউবওয়েল প্রতীকের প্রার্থী বর্তমান ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চৌধুরী পেয়েছেন ১০ হাজার ৯৯৪ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেসমিন আক্তার, ফুটবল প্রতীকে ২০ হাজার ৮৪৭ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রজাপতি প্রতীকের প্রার্থী লাইলী বেগম পেয়েছেন ১১ হাজার ৯৭৫ ভোট। বুধবার সকাল ৮টা থেকে উপজেলার ৫৫টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়, যা চলে একটানা বিকাল ৪টা পর্যন্ত। সকালের দিকে উপস্থিত কম হলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি কিছুটা বাড়ে। বিশেষ করে নারী ভোটারের উপস্থিতি ছিল লক্ষণীয়। শান্তিপূর্ণভাবে ঝিনাইগাতী উপজেলায় ভোট গ্রহণ কার্যক্রম শেষ হয়, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এই সম্পর্কিত আরো

দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত যুক্তরাষ্ট্র ও ইরান

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশিসহ নিহত ৪

২৫ বছরের বেশি সময় ধরে কর্মরত কর্মকর্তাদের সংবর্ধনা দিল আল-আরাফাহ ইসলামী ব্যাংক

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩,৬৩১ জন

হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু

মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিলো ক্রীড়া পরিষদ: ৩ মাসের মধ্যে নির্বাচন, তামিমকে সভাপতি করে অ্যাডহক কমিটি ঘোষণা

রিমান্ড ও জামিন নামঞ্জুর: শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ

ডিএসই’র পরিচালনা পর্ষদে নতুন স্বতন্ত্র পরিচালক ব্রিগেডিয়ার আশিকুর রহমান

২৭ এপ্রিল যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান