শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শিরোনাম
ফ্লোরিডায় বাংলাদেশি নারী হত্যার ঘটনায় যা বললেন ট্রাম্প মার্চে ৫৭৬টি সড়ক দুর্ঘটনায় নিহত ৫৩২, আহত ২২২১ নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজের দল ঘোষণা ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ সিরাজগঞ্জে দুই নারীর ‘সংসার’: - ১৮ দিন পর কিশোরী উদ্ধার, গ্রেফতার এক নারী সিবিপি'র হেফাজতে আটক  শিশুর মৃত্যু, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পরিবারের মামলা হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি মেলেনি: - শারজাহ বন্দরেই ফিরছে ‘বাংলার জয়যাত্রা’ একাদশ শ্রেণিতে ৬ হাজার টাকা ভর্তি সহায়তা পাবে শিক্ষার্থীরা, আবেদন শুরু ১২ এপ্রিল সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা: - পাকিস্তানে পৌঁছেছে ইরানি প্রতিনিধিদল
রাজনীতি

১২ ফেব্রুয়ারী নির্বাচনে ব্যাপক অনিয়ম হয়েছে: রফিকুল ইসলাম

সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ব্যাপক অনিয়ম হয়েছে। তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উপদেষ্টা নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপ করে জামায়াতকে পরাজিত করেছেন।
 
শুক্রবার (৬ মার্চ) উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ মাঠে জামায়াতে ইসলামী উল্লাপাড়া পৌর শাখার আয়োজনে গণসংবর্ধনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকারের ভালো কাজের সহযোগিতা করা হবে এবং দেশ পরিচালনায় প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হবে। একই সঙ্গে দূর্ণীতি, চাঁদাবাজি, জুলুম-নির্যাতনসহ অন্যায় কর্মকাণ্ডের বিরুদ্ধে বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করা হবে।
 
রফিকুল ইসলাম খান রমজান মাসকে আত্মসংযম ও ইমান অনুযায়ী জীবন গঠনের সময় হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, রোজা রাখা হলে আল্লাহ ক্ষমা করবেন, তবে রোজা রেখে অন্যায় কর্মকাণ্ড করলে তা গ্রহণযোগ্য হবে না। কোরআন অনুযায়ী জীবন গঠন করলে জীবন সার্থক হবে।
 
সংবর্ধনা ও ইফতার মাহফিলে উল্লাপাড়া পৌর জামায়াতের আমীর আব্দুল করিম সভাপতিত্ব করেন। পৌর শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমান অনুষ্ঠান সঞ্চালনা করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী, সাবেক উপজেলা আমীর আব্দুস সামাদ মিয়া, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, দপ্তর সম্পাদক আবদুল বারী এবং সাবেক উল্লাপাড়া পৌর কাউন্সিলর শাহাদাত হোসেন খোকন।

এই সম্পর্কিত আরো

ফ্লোরিডায় বাংলাদেশি নারী হত্যার ঘটনায় যা বললেন ট্রাম্প

মার্চে ৫৭৬টি সড়ক দুর্ঘটনায় নিহত ৫৩২, আহত ২২২১

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজের দল ঘোষণা

২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ

সিরাজগঞ্জে দুই নারীর ‘সংসার’: ১৮ দিন পর কিশোরী উদ্ধার, গ্রেফতার এক নারী

সিবিপি'র হেফাজতে আটক  শিশুর মৃত্যু, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পরিবারের মামলা

হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি মেলেনি: শারজাহ বন্দরেই ফিরছে ‘বাংলার জয়যাত্রা’

একাদশ শ্রেণিতে ৬ হাজার টাকা ভর্তি সহায়তা পাবে শিক্ষার্থীরা, আবেদন শুরু ১২ এপ্রিল

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা: পাকিস্তানে পৌঁছেছে ইরানি প্রতিনিধিদল