শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
রাজনীতি

মানিকগঞ্জ-৩ আসনে বিপুল ভোটে জয়ী বিএনপি প্রার্থী আফরোজা খানম রিতা

মানিকগঞ্জ-৩ আসনে বিপুল ভোটে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী আফরোজা খানম রিতা। 
 
বৃহস্পতিবার রাতে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে কেন্দ্রভিত্তিক ফলাফলের ভিত্তিতে এ তথ্য জানা যায়।
 
জানা গেছে,  এক লাখ ৬৬ হাজার ১৭৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী আফরোজা খানম রিতা। 
 
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১-দলীয় জোট মনোনীত বাংলাদেশ খেলাফত মজলিশের প্রার্থী মোঃ সাঈদ নূর পেয়েছেন ৬৪ হাজার ৯১৬ ভোট।
 
এই আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৯১ হাজার ৯০৮টি। ‘না’ ভোট পড়েছে ৫২ হাজার ৫৯৫টি।
 
এ ছাড়া অন্যান্য প্রার্থীদের মধ্যে—বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আতা পেয়েছেন ২০ হাজার ৩৭৫ ভোট। স্বতন্ত্র প্রার্থী ড. রফিকুল ইসলাম খান পেয়েছেন ৩ হাজার ৫৫২ ভোট। বাংলাদেশ জাসদ মনোনীত প্রার্থী শাহজাহান আলী সাজু পেয়েছেন ৩ হাজার ৪৯১ ভোট।
 
ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী সামসুদ্দিন আহমেদ পেয়েছেন ২ হাজার ৭৬৮ ভোট। জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আবুল বাসার বাদশাহ পেয়েছেন ১ হাজার ৯৪২ ভোট। এবং স্বতন্ত্র প্রার্থী মোয়াজ্জেম হোসেন খান মজলিশ পেয়েছেন ১ হাজার ৩২১ ভোট।
 

এই সম্পর্কিত আরো