সোমবার, ৩০ মার্চ ২০২৬
সোমবার, ৩০ মার্চ ২০২৬
শিরোনাম
বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪ আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার পেঁপে গাছে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু খেলোয়াড়দের কোনো রাজনৈতিক দলের সদস্য না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ‘জেড’ ক্যাটাগরিতে আলহাজ্ব টেক্সটাইল
রাজনীতি

কুমিল্লা-৪ আসনে বেসরকারিভাবে বিজয়ী হাসনাত আবদুল্লাহ

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদীয় নির্বাচনে বিশাল ব্যবধানে জয়লাভ করেছেন শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আবদুল্লাহ। 
 
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঘোষিত ফলাফল অনুযায়ী, এই আসনের ১১৬টি কেন্দ্রের সবকটিতেই আধিপত্য বিস্তার করেছেন হাসনাত আবদুল্লাহ। 
 
বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, হাসনাত আবদুল্লাহ মোট ১ লাখ ৭২ হাজার ভোট পেয়ে বিশাল ব্যবধানে জয়লাভ করেছেন। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের প্রার্থী জসীমউদ্দীন পেয়েছেন মাত্র ২৬ হাজার ভোট।
 
নির্বাচন কমিশন সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী, ভোট গণনার শুরু থেকেই হাসনাত আবদুল্লাহর পক্ষে ব্যাপক জনসমর্থন লক্ষ্য করা যায়। কেন্দ্রভিত্তিক ফলাফল আসতে শুরু করলে দেখা যায়, প্রতিটি কেন্দ্রেই শাপলা কলি প্রতীকের পক্ষে ভোটের জোয়ার তৈরি হয়েছে। শেষ পর্যন্ত ১ লাখ ৪৬ হাজার ভোটের বিশাল ব্যবধানে জসীমউদ্দীনকে পরাজিত করে বিজয়ের মুকুট পরেন হাসনাত। 
 
এর আগে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে সারা দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রের সঙ্গে দেবিদ্বারেও একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। উৎসবমুখর পরিবেশে ভোটারদের উপস্থিতিতে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে এই ভোটযুদ্ধ। 

এই সম্পর্কিত আরো

বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪

আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ

শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার

পেঁপে গাছে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

খেলোয়াড়দের কোনো রাজনৈতিক দলের সদস্য না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

‘জেড’ ক্যাটাগরিতে আলহাজ্ব টেক্সটাইল