সোমবার, ৩০ মার্চ ২০২৬
সোমবার, ৩০ মার্চ ২০২৬
শিরোনাম
নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪ আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার
রাজনীতি

আমরা নির্বাচিত হলে জাতীকে আর দ্বিধা-বিভক্ত করতে দিব না: ডা. শফিকুর রহমান

কুমিল্লা প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, জাতী, বর্ণ, ধর্মের উপর বিভক্ত করে এই দেশকে, দেশের মানুষকে অনেক পিছিয়ে রাখা হয়েছে। রাজনৈতিক দলমতের ভিত্তিতে নির্মমভাবে অত্যাচার করা হয়েছে, খুন গুমের স্বীকার হতে হয়েছে। আমরা আর এসব চাই না। এবারের বন্দোবস্ত হবে জনগনের সেবার জন্য সরকার গঠন করা। আমরা নির্বাচিত হলে এই জাতীকে আর কোন দ্বিধা বিভক্ত করতে দিব না ইনশাআল্লাহ।

শনিবার (৩০ জানুয়ারি) দূপুরে কুমিল্লার চৌদ্দগ্রামে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এই নির্বাচনের মধ্যে দিয়ে যেই বাংলাদেশ গঠন করা হবে সেটি হবে তারুন্যের বাংলাদেশ, যৌবন দিপ্ত বাংলাদেশ। সকল বাঁধা ডিঙ্গিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আমরা তরুনদের নিয়ে এবার এগিয়ে যাচ্ছি।

জামায়াত আমীর বলেন, যারা আমাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদেরকেও আমরা ডাকবো, আমাদের সঙ্গে মিলে কাজ করুন। তবে কোন অপরাধ করা যাবে না, ব্যাংক ডাকাতি করা যাবে না, চাঁদাবাজি করা যাবে না, অন্যায়কারীকে প্রশ্রয় দেয়া যাবে না, বিচারিক কাজে হস্তক্ষেপ করা যাবে না। এটা মেনে নিতে হবে।

জুলাই গণঅভ্যুত্থান প্রসঙ্গে তিনি বলেন, যে জুলাইয়ের কারনে আমরা আজ জনগণকে প্রতিনিধিত্ব করতে চাই সেই জুলাইকে সম্মান করতে হবে। জুলাইকে ধারন করে ১৮ কোটি মানুষের স্বার্থে এগিয়ে যেতে হবে।

তিনি বলেন, এদেশে মুসলমান ছাড়া আরো তিনটি দলের মানুষ বসবাস করে। আপনাদের সকল ধর্মীয় অধিকার, পূর্ণ স্বাধীনভাবে পালন করবেন ইনশাআল্লাহ। রাষ্ট্রের দায়ীত্ব পালনে কারো ধর্ম দেখা হবে না। সেই ক্ষেত্রে দেখা হবে কর্মকর্তা সেই কাজের যোগ্য কিনা, তার মধ্যে দেশ প্রেম আছে কিনা।

তিনি আরও বলেন, আমরা শিক্ষার অমূল পরিবর্তন করতে চাই। এই শিক্ষা দিয়ে আমরা এগুতে পারবো না। ‘বেটার এডুকেশন, বেটার নেশন’। এডুকেশন ভাল না হলে একটা ভাল জাতি আমরা গঠন করতে পারবো না। আগামীতে যারাই সরকার গঠন করবে তাদেরকে জুলাই সংস্কারের সকল প্রস্তাব বাস্তবায়নে অঙ্গিকার দিতে হবে। আমরা আর এই জাতির বিবেদ করতে চাই না। ধর্ম বর্ণ গোষ্ঠী পরিবার, কারো স্বার্থ দেখব না, স্বার্থ দেখব শুধু জনগণের ইনশাআল্লাহ।

দক্ষিণ জেলা জামায়াতের আমীর এ্যাড. শাহজাহানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, জামায়াতের নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারী জেনারেল এটিএম মাসুম, খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক, শিবিরের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম, কুমিল্লা ১০ আসনের প্রার্থী ইয়াসিন আরাফাত, কুমিল্লা মহানগর সেক্রেটারী মাহবুবুর রহমানসহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ।

এই সম্পর্কিত আরো

নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ

বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪

আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ

শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার