বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
রাজনীতি

বৈষম্যবিরোধীরা সরকার পতনের আন্দোলন করেনি: নরসিংদীতে খায়রল কবির

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি: “বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা সরকার পতনের আন্দোলন করেনি, তারা কোটা বিরোধী আন্দোলন করেছিল” বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রল কবির খোকন।

শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে নরসিংদী জেলা বিএনপি কার্যালয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ কর্মসূচীর উদ্বোধন করে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, তারা ৩ তারিখে একদফার আন্দোলনে গিয়েছিল, বিএনপি অনেক আগেই সরকার পতনের ১ দফার আন্দোলনে গিয়েছিল। সরকার পতনের আন্দোলনের মাস্টারমাইন্ড তারেক রহমান। তিনি নেপথ্যের কারিগর না, প্রকাশ্যের কারিগর বলা যায়। তিনি ৬ হাজার কিলোমিটার দূরে থেকেও বাংলাদেশের জনগণের পাশে থেকে বলেছেন টেক-ব্যাক বাংলাদেশ।

শেখ পরিবারের দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন, শেখ পরিবারের যারা যেখানেই গেছেন, সেখানেই ক্যান্সারের মত দুর্নীতি ছড়িয়ে পড়েছে। টিউলিপ যার রক্তের মধ্যেই দুর্নীতি। তার বিরদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। এছাড়া পুতুলের বিরদ্ধেও দুর্নীতির অভিযোগ বিষয়ে তদন্ত হচ্ছে। উন্নয়নের বিষয়ে তারা লুটপাট করেছে। জয়, নিক্সনসহ শেখ পরিবারের সবার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হচ্ছে।

নরসিংদী শহর বিএনপির সভাপতি একেএম গোলাম কবির কামালের সভাপতিত্বে কম্বল বিতরণ কর্মসূচীর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফারক উদ্দিন ভুইয়া, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জেলা বিএনপির সদস্য কবির আহমেদ, চিনিশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আওলাদ হোসেন মোল্লা প্রমুখ।

সর্বশেষ পাওয়া সংবাদ