বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
শিরোনাম
বেনাপোলে সাড়ে ৯০ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক ধানমন্ডিতে যাত্রা শুরু করল ‘ইএল ক্যাফে’ মেট্রোরেল স্টেশনে ডিজিটাল বিজ্ঞাপন নেটওয়ার্ক বাড়াতে চাটনিঅ্যাডস ও ডিজিবক্সের যৌথ চুক্তি ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচন - সকল প্রস্তুতি সম্পন্ন, ভোটগ্রহণ বৃহস্পতিবার প্রিমিয়ার ব্যাংকের উদ্যোগে হজ্জ এজেন্সিগুলোর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত একনেকে ১০ প্রকল্প অনুমোদন, ব্যয় ৯ হাজার ৩৩৩ কোটি টাকা বাংলাদেশে গণমাধ্যম এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী ‘প্লে উইথ আইপিডিসি’ ক্যাম্পেইন বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড কলকাতার হোটেলে আগুন - নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত
advertisement
রাজনীতি

আন্তর্জাতিক উদ্বেগ: সাবেক এমপি ফজলে করিমের মুক্তি ও ন্যায়বিচার দাবি

নিজস্ব প্রতিবেদক: ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (IPU) এবং পার্লামেন্টারিয়ানস ফর গ্লোবাল অ্যাকশন (PGA) চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সাবেক সংসদ সদস্য এ.বি.এম. ফজলে করিম চৌধুরীর মুক্তি এবং তার ন্যায়বিচারের অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছে।

পাশাপাশি, যুক্তরাজ্যের ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (FCDO) বাংলাদেশের সরকারকে বিচার প্রক্রিয়ায় আইনের শাসন বজায় রাখা এবং মানবাধিকার রক্ষার প্রতি গুরুত্ব আরোপ করেছে।

IPU, যা জাতীয় সংসদগুলোর বৃহত্তম আন্তর্জাতিক সংস্থা এবং যার সদস্য সংখ্যা ১৮০টি। এর সদর দপ্তর জেনেভায় অবস্থিত। অন্যদিকে, পার্লামেন্টারিয়ানস ফর গ্লোবাল অ্যাকশন (PGA), বিশ্বের ১৩৯টি দেশের প্রায় ১,২০০ সংসদ সদস্যের নেটওয়ার্ক, সংস্থা দুটি সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

গত ১২ সেপ্টেম্বর, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত থেকে বিজিবি কর্তৃক ফজলে করিম চৌধুরীকে আটক করা হয়। বিজিবি জানায়, তিনি ‘অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টার সময়’ আটক হন। পরে তাকে আখাউড়া থানায় হস্তান্তর করা হয় এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে পাঠানো হয়। ১৯ সেপ্টেম্বর তাকে চট্টগ্রামে স্থানান্তর করা হয়।

এছাড়া, ফজলে করিম চৌধুরীর বিরুদ্ধে হত্যা, অপহরণ, মুক্তিপণ আদায়, জমি দখলসহ ১০টি মামলা রয়েছে বলে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

যুক্তরাজ্যের FCDO এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থা এ ঘটনায় বাংলাদেশের বিচার ব্যবস্থা ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা সরকারের কাছে আইনের শাসন ও মানবাধিকারের ন্যায্য প্রয়োগের আহ্বান জানিয়েছে। এ ঘটনাটি বাংলাদেশের বিচার ব্যবস্থার আন্তর্জাতিক চিত্র ও মানবাধিকার রক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে।

সর্বশেষ পাওয়া সংবাদ