বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
শিরোনাম
বেনাপোলে সাড়ে ৯০ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক ধানমন্ডিতে যাত্রা শুরু করল ‘ইএল ক্যাফে’ মেট্রোরেল স্টেশনে ডিজিটাল বিজ্ঞাপন নেটওয়ার্ক বাড়াতে চাটনিঅ্যাডস ও ডিজিবক্সের যৌথ চুক্তি ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচন - সকল প্রস্তুতি সম্পন্ন, ভোটগ্রহণ বৃহস্পতিবার প্রিমিয়ার ব্যাংকের উদ্যোগে হজ্জ এজেন্সিগুলোর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত একনেকে ১০ প্রকল্প অনুমোদন, ব্যয় ৯ হাজার ৩৩৩ কোটি টাকা বাংলাদেশে গণমাধ্যম এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী ‘প্লে উইথ আইপিডিসি’ ক্যাম্পেইন বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড কলকাতার হোটেলে আগুন - নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত
advertisement
রাজনীতি

খাইতে খাইতে শেখ মুজিবরেও খেয়ে ফেলেছে: বিএনপি নেতা আব্দুস সালাম

সিরাজগঞ্জ প্রতিনিধি: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন, স্বাধীনতার পরে পল্টন ময়দানে মওলানা ভাষানী শেখ মুজিবুর রহমানকে বলেছিলেন মুজিব তোমার ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগকে থামাও, এরা দেশটাকে লুটপাট করে খাচ্ছে। তখন আওয়ামী লীগের নেতারা বলেছিলেন নেতাকর্মীরা এত কষ্ট করেছে না হয় একটু খাইলোই। এতোটাই খাওয়া খাইলো যে খাইতে খাইতে শেখ মুজিবরেও খেয়ে ফেলেছে।’

সোমবার (২৩ ডিসেম্বর) সিরাজগঞ্জে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আরও বলেন, বাংলাদেশের রাজনীতি এখন দুইভাগে বিভক্ত। এক ভাগ ভারতীয় আজ্ঞাবহ আওয়ামী লীগের মতো আর আরেক ভাগ বাংলাদেশের পক্ষের দল। যা জাতীয়তাবাদী শক্তি দল বিএনপি ধারণ করে। তাই দেশকে বাঁচাতে হলে বিএনপির পতাকাতলে আসতে হবে।

আওয়ামী লীগের শাসনামলের কথা মনে করিয়ে তিনি বলেন, ৫ আগস্টের আগে বিএনপি নেতাকর্মীরা বাড়িতে ঘুমাতে পারে নাই, তাদের ব্যবসা বাণিজ্য দখল করা হয়েছিলো, চাকরি থেকে বিতাড়িত করা হয়েছিলো।

বিএনপির কোনো নেতা কর্মীরাই কিন্তু এই সরকারের আমলে সুখে থাকতে পারেনাই।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদের সভাপতিত্বে ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চুর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট শামীম শওকত, সহ সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, সহ সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন প্রমুখ।’

সর্বশেষ পাওয়া সংবাদ