বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
শিরোনাম
বেনাপোলে সাড়ে ৯০ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক ধানমন্ডিতে যাত্রা শুরু করল ‘ইএল ক্যাফে’ মেট্রোরেল স্টেশনে ডিজিটাল বিজ্ঞাপন নেটওয়ার্ক বাড়াতে চাটনিঅ্যাডস ও ডিজিবক্সের যৌথ চুক্তি ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচন - সকল প্রস্তুতি সম্পন্ন, ভোটগ্রহণ বৃহস্পতিবার প্রিমিয়ার ব্যাংকের উদ্যোগে হজ্জ এজেন্সিগুলোর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত একনেকে ১০ প্রকল্প অনুমোদন, ব্যয় ৯ হাজার ৩৩৩ কোটি টাকা বাংলাদেশে গণমাধ্যম এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী ‘প্লে উইথ আইপিডিসি’ ক্যাম্পেইন বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড কলকাতার হোটেলে আগুন - নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত
advertisement
রাজনীতি

ভোটের অধিকার পরিপূর্ণ না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আছি: কাজী ছাইয়েদুল

গাজীপুর প্রতিনিধি: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) কাজী ছাইয়েদুল আলম বাবুল বলেন, ভোটের অধিকার পরিপূর্ণ না হওয়া পর্যন্ত আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজপথে আছি। আমরা রাজপথে থেকে আমাদের নেতা তারেক রহমান নেতৃত্বে ভোটের অধিকার প্রতিষ্টা করবো। তিনি আরো বলেন, ভোটের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্টা করে রাজপথ ছেড়ে যাবো ইনশাআল্লাহ।

সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে মহান বিজয় দিবস উপলক্ষে গাজীপুরের কোনাবাড়ীতে বিজয় র‍্যালী শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সোমবার বিকেলে কোনাবাড়ী থানা বিএনপির একাংশের আয়োজনে বিসিক শিল্প নগরীর ১ নং গেট থেকে বিজয় র‍্যালী শুরু করে দলটি। এসময় কোনাবাড়ী থানার বিভিন্ন ওয়ার্ড থেকে ব্যানার ফ্যাস্টুন এর সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা হাতে র‍্যালীতে যোগ দিয়েছেন নেতাকর্মীরা। বিভিন্ন স্লোগানে মুখরিত করেছেন রাজপথ।

র‍্যালীটি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী বাস স্ট্যান্ড এলাকা পদক্ষিণ করে কোনাবাড়ী কেন্দ্রীয় মসজিদের সামনে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে এসে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন কোনাবাড়ী থানা বিএনপির সাবেক প্রতিষ্টাতা আহবায়ক মোঃ রবিউল আলম (রবি), সাবেক সদস্য সচিব মোঃ সাজ্জাদুর রহমান মামুন প্রমুখ।

এছাড়াও বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ