শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
রাজনীতি

১৫ বছরের তৈরিকৃত সিলেবাস কাজে লাগেনি: মঈন খান

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ১৫ বছর সিলেবাস তৈরি করে বই ছাপিয়ে যেই শিক্ষা দেয়া হয়েছে, সেটি কাজে লাগেনি। ৫ আগস্ট সব শিক্ষা উল্টে গেছে। শিক্ষার্থীরা নতুন করে বাংলাদেশকে গণতন্ত্রের পথে এনেছে।

রোববার (৮ ডিসেম্বর) বিকেলে নরসিংদীর পলাশে আধুনিক মাল্টিপারপাস অডিটরিয়ামে পলাশ থানা সেন্ট্রাল কলেজের নবীন বরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ২০২৪ এর ৫ আগস্ট ছাড়াও এর আগে ছাত্র জনতা দেশের পাশে থেকেছে। জাতির প্রয়োজনে ছাত্র জনতা রাজপথে নামে বারবার, ভবিষ্যতেও দেশের প্রয়োজনে ছাত্র জনতা রাজপথে নামবে। তবে, তাদের মূল কাজ ভুলে গেলে চলবে না। শিক্ষার্থীদের পড়াশোনায় ফিরতে হবে। জাতীর প্রয়োজনে যেভাবে রাজপথে নেমেছো সেই প্রয়োজনেই ক্লাসরমে ফিরতে হবে তাদের। এসময় তিনি বাংলাদেশের সঠিক ইতিহাস পাঠদানের জন্য শিক্ষকদের প্রতি আহবান করেন।

আব্দুল মঈন খান আরও বলেন, বিগত সরকার পাঠ্য পুস্তক নিযে অনেক ষডযন্ত্র করেছে। ইতিহাস বিকৃত তরে ১৫ বছরে শিক্ষার্থীদের অনেক ভুল শিক্ষা দেওযা হযেেছ। মনে রাখতে হবে জোর করে ভুল শিক্ষা দিযে কিছুই অর্জন করা যায না। যার প্রমাণ শিক্ষার্থীরা ৫ই আগস্টে দিযছে। পৃথিবীর ইতিহাসে ফরাসি বিপ্লবে কারাগার ভাঙ্গার যে তাৎপর্য রযেেছ, নরসিংদীর ছাত্র-শিক্ষার্থীরা সেদিন কারাগার ভেঙ্গে সেটার প্রমাণ দিযেেছ। ফরাসিদের মতন কারাগারে ভেঙে সেদিন বাংলার ছাত্র-জনতা পুণরায বাংলাদেশকে স্বাধীনতা এনে দিযেেছ।

পলাশ থানা সেন্ট্রাল কলেজের অধ্যক্ষ আমীর হোসেন গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এম এ ছাত্তার, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি এডভোকেট জসিম উদ্দিন, সহ-সভাপতি এডভোকেট কানিজ ফাতেমা ও আওলাদ হোসেন জনি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বাহাউদ্দীন ভুঁইয়া মিল্টন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান টিপু, সাংগঠনিক সম্পাদক আবু বকর, ঘোড়াশাল পৌরসভা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার প্রমুখ।

সর্বশেষ পাওয়া সংবাদ