শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
রাজনীতি

নিরাপদ সড়কের জন্য প্রয়োজন নিরাপদ রাষ্ট্র ও সরকার: ড. শফিকুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক: নিরাপদ সড়কের জন্য প্রয়োজন নিরাপদ রাষ্ট্র ও সরকার মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারী ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, গত ১৫ বছর যারা রাষ্ট্রের চালক ছিল তারা জনজীবন দুর্বিষহ করে তুলেছিল। মানুষ শুধু সড়কে নয়, নিজ ঘরের বেডরুমেও নিরাপদ ছিল না। জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে সড়কে, ঘরে এমনকি মায়ের কোলের শিশুকেও তারা গুলি করে হত্যা করেছে। আওয়ামী লীগ রাজনীতির সড়কে লাশ আর রক্ত ফেলার কাজে নিয়োজিত ছিল। জনগণের জান ও মাল তাদের হাতে নিরাপদ ছিল না।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে নিরাপদ সড়ক চাই (নিসচা) প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এসময় তিনি অন্তবর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নিজেদের দায়িত্ববোধ থেকে নিরাপদ সড়ক চাই সংগঠনের নেতৃবৃন্দকে ডেকে নিয়ে তাদের কর্মসূচি নাগরিক স্বার্থে বাস্তবায়নের উদ্যোগ গ্রহন করা জরুরী। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম কে হত্যার উদ্দেশ্যে ট্রাকলীগ দিয়ে সড়কে ট্রাক চাপা দেওয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।

নিরাপদ সড়ক চাই এর চেয়ারম্যান ইলিয়াছ কাঞ্চনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা আবদুস সালাম, সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল ও বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।

ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, কোন স্বাধীন দেশের পতাকা প্রতিবেশী রাষ্ট্র অবমাননা করতে পারে না। গণতান্ত্রিক কোন দেশে অপর দেশের সহকারী হাইকমিশনার কার্যালয় ভাংচুর করতে পারে না। নিরাপদ সড়কের জন্য নিরাপদ রাষ্ট্র প্রয়োজন। আর নিরাপদ রাষ্ট্রের জন্য নিরাপদ প্রতিবেশী রাষ্ট্রের প্রয়োজন। এই প্রতিবেশী শুধু বাংলাদেশের জন্য নয় পুরো পৃথিবীর জন্য হুমকি। তিনি বলেন, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় বাঙ্গালী জাতি এক ও অভিন্ন। আমাদের পরিচয় হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান, আধিবাসী বা উপজাতি নয়, আমাদের পরিচয় আমরা সবাই বাঙ্গালী। অতিতে যেন আমরা সকল অপশক্তি এক ও অভিন্ন হয়ে মোকাবিলা করেছি আগামীতেও আমরা এক ও অভিন্ন হয়ে মোকাবিলা করবো। তিনি হুশিয়ারী দিয়ে বলেন, ত্রিশ লক্ষ শহীদের রক্তে আর দুই লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত লাল-সবুজের পতাকার অবমাননা সহ্য করা হবে না। ড. মাসুদ নিরাপদ সড়ক আন্দোলনের জন্য নিরাপদ রাষ্ট্র ও সরকার গঠনে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সর্বশেষ পাওয়া সংবাদ