বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
শিরোনাম
বেনাপোলে সাড়ে ৯০ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক ধানমন্ডিতে যাত্রা শুরু করল ‘ইএল ক্যাফে’ মেট্রোরেল স্টেশনে ডিজিটাল বিজ্ঞাপন নেটওয়ার্ক বাড়াতে চাটনিঅ্যাডস ও ডিজিবক্সের যৌথ চুক্তি ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচন - সকল প্রস্তুতি সম্পন্ন, ভোটগ্রহণ বৃহস্পতিবার প্রিমিয়ার ব্যাংকের উদ্যোগে হজ্জ এজেন্সিগুলোর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত একনেকে ১০ প্রকল্প অনুমোদন, ব্যয় ৯ হাজার ৩৩৩ কোটি টাকা বাংলাদেশে গণমাধ্যম এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী ‘প্লে উইথ আইপিডিসি’ ক্যাম্পেইন বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড কলকাতার হোটেলে আগুন - নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত
advertisement
রাজনীতি

আসুন রাজনৈতিক বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হই, সূচনা করি নতুন অধ্যায়ের : তারেক রহমান

কর্পোরেট সংবাদ ডেস্ক : রাজনৈতিক হানাহানি ভুলে গিয়ে ইতিহাসের পাতায় নতুন একটি অধ্যায় সৃষ্টির লক্ষ্যে জাতীয় ঐক্য গড়ে তোলার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ‘নতুন অধ্যায় হতে হবে এমন, যেখানে কারও জীবন ও পরিবার রাজনৈতিক মতপার্থক্যের কারণে ধ্বংস হবে না।’

রোববার (১ ডিসেম্বর) এক টুইট বার্তায় ভেরিফাইড এক্স হ্যান্ডেল এবং ভেরিফাইড ফেসবুক পোস্টে পৃথকভাবে একই বিষয়বস্তুর ওপর জোর দিয়ে তারেক রহমান বলেন, “আসুন রাজনৈতিক হানাহানি ভুলে আমরা ঐকবদ্ধ হই, যেখানে রাজনৈতিক মতপার্থক্যের কারণে কারো জীবন ও পরিবার ধ্বংস হবে না।”

তিনি বলেন, সত্যের সৌন্দর্য্য হলো যে অপপ্রচারের বিরুদ্ধে সত্যের জয় অবশ্যম্ভাবী এবং মানুষকে আশ্বস্ত করা যে, ন্যায় বিচার এবং সত্যতা আপনা আপনি জয় লাভ করে। তারেক রহমান গণতন্ত্রের চেতনাকে সমুন্নত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন, যা বিশ্বাস ও আস্থা, বৈচিত্র্যতা ও আদর্শ, বাংলাদেশের মানুষের ক্ষমতায়ন, যা নির্বাচনে অংশ গ্রহণের মাধ্যমে নিজেরাই নিজেদের ভাগ্য নির্ধারণ করবে।

তিনি বলেন, ‘এই অভিযাত্রায় আমরা প্রত্যাশা করি আইনের শাসন, মানবাধিকার, এবং মতপ্রকাশের স্বাধীনতা, প্রতিটি নাগরিকের অধিকার ও স্বাধীনতা রক্ষা এবং অন্তর্ভুক্তিমূলক, সহনশীল এবং আইন ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অধিকার থাকবে।’

তারেক রহমান আজ রোববার তার একটি মামলায় হাইকোর্ট বিভাগের দেয়া এক রায়ে তাকেসহ মামলার সকল আসামীকে বেকসুর খালাস দেওয়ার কয়েক ঘন্টা পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অনুভূতি ব্যক্ত করেন।

তারেক রহমানসহ মামলার অন্য আসামীদের হত্যা ও বিস্ফোরক আইনে দায়ের করা দু’টি মামলায় নিম্ন আদালতে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছিল। ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে গ্রেনেড হামলা মামলায় এই রায় দেয়া হয়েছিল।

হাইকোর্ট বিভাগের বিচারপতি একেএম আসাদুজ্জামান এবং বিচারপতি সৈয়দ এনায়েত হোসাইনের সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ নিম্ন আদালতের রায় বাতিল করে রোববার এই রায় দেন। হাইকোর্টের রায়ে বিএনপি’র পক্ষ থেকে সন্তোষ প্রকাশ করা হয়েছে। সূত্র-বাসস।

সর্বশেষ পাওয়া সংবাদ