বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
শিরোনাম
বেনাপোলে সাড়ে ৯০ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক ধানমন্ডিতে যাত্রা শুরু করল ‘ইএল ক্যাফে’ মেট্রোরেল স্টেশনে ডিজিটাল বিজ্ঞাপন নেটওয়ার্ক বাড়াতে চাটনিঅ্যাডস ও ডিজিবক্সের যৌথ চুক্তি ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচন - সকল প্রস্তুতি সম্পন্ন, ভোটগ্রহণ বৃহস্পতিবার প্রিমিয়ার ব্যাংকের উদ্যোগে হজ্জ এজেন্সিগুলোর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত একনেকে ১০ প্রকল্প অনুমোদন, ব্যয় ৯ হাজার ৩৩৩ কোটি টাকা বাংলাদেশে গণমাধ্যম এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী ‘প্লে উইথ আইপিডিসি’ ক্যাম্পেইন বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড কলকাতার হোটেলে আগুন - নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত
advertisement
রাজনীতি

বিএনপি সবসময় সংখ্যালঘুদের রক্ষা করে: টুকু

সিরাজগঞ্জ প্রতিনিধি: বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আওয়ামী লীগের কর্মীরা হিন্দু সেজে মিছিল করে দেশকে অস্থিতিশীল রাখার চেষ্টা করছে। বিএনপি সব সময় সংখ্যা লঘুদের রক্ষা করে। আমাদের নবী (স:) বলেছেন, তোমরা সংখ্যালঘুদের অত্যাচার করবে না। তারা আমাদের আমানত। তাই তাদের কেউ অত্যাচার করতে পারবে না।

বুধবার (২৭ নভেম্বর) বিকেলে সিরাজগঞ্জের রায়গঞ্জের নিমগাছী অনার্স কলেজ মাঠ চত্বরে রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা থানা বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথি আরো বলেন, আওয়ামী লীগের লোক সারাদেশে ছড়িয়ে গেছে। আওয়ামী লীগ সারা জীবন রাজনীতি করেও আমাদের আর অধিকার হরণ করতে পারবে না। আমাদের যত নির্যাতন করেছে। তত কর্মী বেড়েছে। আমি মনে করেছিলাম আমাদের আর নতুন লোক আসবে না। এখন দেখি কর্মী দিয়ে দেশ ভরে গেছে। শহীদ জিয়াউর রহমান গণমানুষের মানুষের দল হিসাবে বিএনপিকে রেখে গেছে। বিএনপি জনগণের কাছে ওয়াদা করেছে। আমরা জনগনকে নিয়েই ক্ষমতায় আসবো। জনগণের টাকা শেখ হাসিনার পরিবার লুটপাট করে দেশটাকে শেষ করে দিয়ে চলে গেছে। এখনো যুদ্ধ শেষ হয়নি হাসিনা ভারতে বসে যড়যন্ত্র করে চলেছে।’

জনসভায় রায়গঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি শামছুল ইসলামের সভাপতিত্বে এবং যুগ্ন সাধারণ সম্পাদক দুলাল হোসেন খান ও আমিনুর রহমান টুটুল এবং আব্দুল আলীম সরকারের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ ৩ আসনের সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদার, সভাপতি সিরাজগঞ্জ জেলা বিএনপি রুমানা মাহমুদ, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সলঙ্গা থানা বিএনপি’র সভাপতি মতিয়ার রহমান সরকার, তাড়াশ উপজেলা বিএনপি’র সভাপতি স.ম আফসার আলী, রায়গঞ্জ পৌর বিএনপি’র সভাপতি মো. হাতেম আলী সুজন, তাড়াশ পৌর বিএনপি’র আহবায়ক তপন কুমার গোস্বামী প্রমুখ।

এ সময় রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গার বিএনপি ও অঙ্গসহযোগী নেতৃবৃন্দ ও হাজার হাজার সমর্থকেরা উপস্থিত ছিলেন।’

সর্বশেষ পাওয়া সংবাদ