শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
রাজনীতি

জিয়াউর রহমান ফাউন্ডেশন বোর্ড কমিটিতে স্থান পেলেন যারা

কর্পোরেট সংবাদ ডেস্ক : জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) বোর্ড অব ডাইরেক্টরস ২৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটির প্রেসিডেন্ট হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর ভাইস প্রেসিডেন্ট হয়েছেন ডা: জুবাইদা রহমান|

এর আগে গত ৯ নভেম্বর এই কমিটির অনুমোদন দিয়েছেন জেডআরএফ এর প্রেসিডেন্ট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) গঠনতন্ত্র মোতাবেক কেন্দ্রীয় কার্যকরী কমিটির পরিবর্তে বোর্ড অব ডাইরেক্টরস গঠন করা হয়েছে। এতে এক্সিকিউটিভ ডাইরেক্টর হয়েছেন অধ্যাপক ডা: ফরহাদ হালিম ডোনার। এছাড়া উপদেষ্টা পরিষদে রয়েছেন ৭ জন।

উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন- ডা: এ.এস. হায়দার পারভেজ, অধ্যাপক ডা: হারুণ আল রশিদ, কৃষিবিদ অধ্যাপক ড. আব্দুল করিম, অধ্যাপক ড. মো: আব্দুর রশিদ, ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী ও প্রকৌশলী আলমগীর হাসিন আহমেদ।

কমিটির অন্য সদস্যরা হলেন- অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা: শামীম,ডা: সৈয়দা তাজনীন ওয়ারিস সিমকী, ডা: শাহ মুহাম্মদ আমান উল্লাহ, ডা: মোস্তফা আজিজ সুমন, কৃষিবিদ ড. খন্দকার মাহফুজুল হক বাচ্চু, প্রকৌশলী মো: মাহবুব আলম, অধ্যাপক ড. মো: লুৎফর রহমান, অ্যাডভোকেট মোহাম্মদ আলী, আমিরুল ইসলাম কাগজী, ব্যারিস্টার জাইমা রহমান, অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, কৃষিবিদ আনোয়ারুননবী মজুমদার বাবলা, কৃষিবিদ শামীমুর রহমান শামীম, ব্যারিস্টার মীর হেলাল, অধ্যাপক ড. শেখ মনির উদ্দিন, প্রকৌশলী একেএম জহিরুল ইসলাম, কৃষিবিদ শফিউল আলম দিদার, প্রকৌশলী উমাশা উমায়ন মনি চৌধুরী ও সাংবাদিক হাফিজ আল আসাদ সাঈদ খান।

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) একটি অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে যাত্রা শুরু করেছিল ১৯৯৯ সালের ১৮ অক্টোবর। প্রতিষ্ঠাকালীন পরিচালনায় ছিলেন ২২ সদস্য বিশিষ্ট বোর্ড অব ডাইরেক্টরস।

সংগঠনটিতে চিকিৎসক, কৃষিবিদ, ইঞ্জিনিয়ার ও শিক্ষকদের নিয়ে শুরু হলেও বর্তমানে আইনজীবী ও সাংবাদিক পেশার জাতীয়তাবাদীদের যুক্ত করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ