শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
রাজনীতি

আ.লীগ কার্যালয়ের সামনে বিএনপি নেতাকর্মীদের অবস্থান

কর্পোরেট সংবাদ ডেস্ক : রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। রবিবার (১০ নভেম্বর) সকাল ৮টা থেকে আওয়ামী লীগ অফিসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করছেন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

দেখা যায়, আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা। এর আগে একটি বিক্ষোভ মিছিল নিয়ে নূর চত্বর হয়ে আবার বঙ্গবন্ধু অ্যাভিনিউতে জড়ো হন বিএনপি নেতাকর্মীরা।

তারা বলেন, বিএনপির বিভিন্ন ইউনিটের আরো নেতাকর্মী গুলিস্তানে উপস্থিত হয়ে বিক্ষোভে যোগ দেবেন।

এদিকে জিরো পয়েন্টে নূর হোসেন চত্বরে পুষ্পস্তবক অর্পণ করেন শহীদ নূর হোসেনের পরিবার ও বিভিন্ন রাজনৈতিক দল। সেখানেও উপস্থিত রয়েছেন বিএনপি ও তাদের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী।

এর আগে শনিবার আওয়ামী লীগ তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে আজ গুলিস্তানের জিরো পয়েন্টের নূর হোসেন চত্বরে নেতাকর্মীদের জড়ো হওয়ার আহ্বান জানায়। পোস্টে আরো বলা হয়, শহীদ নূর হোসেনের স্মরণে ও ‘অগণতান্ত্রিক শক্তির অপসারণ এবং গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার’ দাবিতে এদিন বিকেল ৩টায় গুলিস্তানের জিরো পয়েন্টে শহীদ নূর হোসেন চত্বরে বিক্ষোভ মিছিল করা হবে।

তাদের প্রতিহত করতে একই দিনে ওই স্থানে আওয়ামী লীগের বিচারের দাবিতে গণজমায়েতের ডাক দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

সর্বশেষ পাওয়া সংবাদ