বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
শিরোনাম
বেনাপোলে সাড়ে ৯০ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক ধানমন্ডিতে যাত্রা শুরু করল ‘ইএল ক্যাফে’ মেট্রোরেল স্টেশনে ডিজিটাল বিজ্ঞাপন নেটওয়ার্ক বাড়াতে চাটনিঅ্যাডস ও ডিজিবক্সের যৌথ চুক্তি ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচন - সকল প্রস্তুতি সম্পন্ন, ভোটগ্রহণ বৃহস্পতিবার প্রিমিয়ার ব্যাংকের উদ্যোগে হজ্জ এজেন্সিগুলোর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত একনেকে ১০ প্রকল্প অনুমোদন, ব্যয় ৯ হাজার ৩৩৩ কোটি টাকা বাংলাদেশে গণমাধ্যম এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী ‘প্লে উইথ আইপিডিসি’ ক্যাম্পেইন বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড কলকাতার হোটেলে আগুন - নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত
advertisement
রাজনীতি

সু-বিচার যে সমাজে প্রতিষ্ঠিত হবে সে সমাজে ডাকাত- চোরের কোন জায়গা নাই: ডা: শফিকুর রহমান

গাজীপুর প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতের ইসলামীর আমীর ডাক্তার শফিকুর রহমান বলেছেন, সম্প্রতি জুলাই আগষ্টের আন্দোলনের যারা জীবন দিয়েছেন তাদের প্রধান শ্লোগান ছিলো আমরা সুবিচার চাই। যে সমাজে সু-বিচার প্রতিষ্ঠিত হবে সে সমাজে ডাকাত ও চোরের কোন জায়গা নাই।

গাজীপুরের তেলিপাড়া এলাকার একটি কনভেনশন সেন্টারে শুক্রবার দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলার রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সু-বিচার যেখানে প্রতিষ্ঠিত হবে সেখানে সম্পদ লুন্ঠন করে বিদেশে পাচার করার কোন সুযোগ নেই। সুবিচার প্রতিষ্ঠিত হলে ঘুষের রমরমা ব্যবসা চলবে না। আগের সরকারের মন্ত্রী এমপিরা ঘুষকে স্পিড মানি বলে চালিয়ে দিতে। তারা ঘোষ নিতে ঘোষনা দিয়ে। আমরা এক বিচিত্র সংসদ এবং সরকার পেয়েছিলাম। সেই সংসদ এবং সরকার জনগণের জন্য ছিলো না, সেখানে ব্যক্তি বন্দনায় নেচে গেয়ে জনগনের টাকা নষ্ট করা হতো। এক ব্যক্তির ইশারায় সব কিছু উঠতো এবং বসতো।

গাজীপুর জেলা জামায়াতের আমীর ড: মো: জাহাঙ্গীর আলমে সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ সফি উদ্দিন, জেলা নায়েবে আমীর আব্দুল হাকিম মাওলানা সেফাউল হক, মহানগর জামায়াতের আমীর অধ্যাপক জামাল উদ্দিনসহ স্থানীয় নেতাকর্মীরা।

জামায়াত আমীর আরও বলেন, তারুন্য নির্ভর একটি সমাজ দেখতে চায় জামায়াত। যুবক সমাজকে সম্মান করতে হবে। তাদের যোগ্যতার ভিক্তিতে গুরুত্বপুর্ণ স্থানে দায়িত্ব দিতে চাই।

সর্বশেষ পাওয়া সংবাদ