বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
শিরোনাম
বেনাপোলে সাড়ে ৯০ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক ধানমন্ডিতে যাত্রা শুরু করল ‘ইএল ক্যাফে’ মেট্রোরেল স্টেশনে ডিজিটাল বিজ্ঞাপন নেটওয়ার্ক বাড়াতে চাটনিঅ্যাডস ও ডিজিবক্সের যৌথ চুক্তি ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচন - সকল প্রস্তুতি সম্পন্ন, ভোটগ্রহণ বৃহস্পতিবার প্রিমিয়ার ব্যাংকের উদ্যোগে হজ্জ এজেন্সিগুলোর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত একনেকে ১০ প্রকল্প অনুমোদন, ব্যয় ৯ হাজার ৩৩৩ কোটি টাকা বাংলাদেশে গণমাধ্যম এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী ‘প্লে উইথ আইপিডিসি’ ক্যাম্পেইন বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড কলকাতার হোটেলে আগুন - নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত
advertisement
রাজনীতি

শেখ হাসিনা যে পরিমাণ লুটপাট করেছে তা দিয়ে দেশের চেহারা পাল্টে দেয়া সম্ভব: রেজাউল করিম

সিরাজগঞ্জ প্রতিনিধি: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, বিতাড়িত শেখ হাসিনা সরকার যে পরিমাণ টাকা লুটপাট ও পাচার করেছে তা দিয়ে দেশের চেহারা পাল্টে দেয়া সম্ভব ছিলো। তারা এসব টাকা দিয়ে বিদেশে বেগমপাড়ায় নিজেদের আস্তানা গেড়েছে। তারা দেশের মানুষের কথা কখনই চিন্তা করেনি। ভারতের ইসলাম বিদ্বেষী শাসক মোদীর সাথে তারা যেসব চুক্তি করেছিলো তার একটা চুক্তিও বাংলাদেশের স্বার্থের জন্য করেনি। বরং সব স্বার্থ ভারতকে দিয়ে আসছে। আমরা এসবের অবসান চাই। আমরা ইসলামী আন্দোলন দল হাতাপাখা মার্কা নিয়ে দেশের মানুষের মুক্তির লক্ষ্যে আন্দোলন করে যাচ্ছি।’ আশা করি আপনাদের পূর্ণ সমর্থন আমাদের চলার ভিতকে মজবুত করবে।

রবিবার (২০ অক্টোবর) বিকালে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী সিনিয়র ফাজিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, এদেশের ৯২ শতাংশ মুসলমান। কিন্তু সেই দেশের মধ্যে মুসলিম আলেমগণ আওয়ামী লীগের আমলে স্বাধীনভাবে কথাটুকু বলতে সুযোগ পায়নি। ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন এক নীতি আদর্শ লালন করে যে নীতি আদর্শের মাধ্যমে দুনিয়াতে মিলবে শান্তি আখেরাতে মিলবে মুক্তি।

দেশের ৫৩ বছরের ইতিহাসে বহু উত্থান-পতন নজীর টেনে তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনোই নিজেদের ব্যক্তির স্বার্থের জন্য ইসলামকে নিচে রেখে দেশকে অকার্যকর করার জন্যে কারো সঙ্গে আঁতাঁত করিনি। বাংলাদেশের মধ্যে ৯২ শতাংশ মুসলমান বসবাস করে; কিন্তু এক সময় তাদের ধুতি পরে চলতে হতো।

কিন্তু ৫ আগস্ট দেশ যখন দ্বিতীয়বার স্বাধীন হলো তখনো একটা শ্রেণির মায়াকান্না এখনো বন্ধ হয়নি। এই সময় একটি স্বার্থান্বেষী মহল চাঁদাবাজি ও টেন্ডারবাজি করছে। এসব করে কোন লাভ নেই। জনগণ আর দ্বিতীয়বার ভুল করবে না। দেশের জন্যে যারা কাজ করবে তাদের সাথেই তারা থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ গণসমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজিপুর উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আবু জাফর সরকারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধান মেহমান ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নায়েবে আমীর ও মুহাদ্দিস জামিল মাদ্রাসা বগুড়ার মাওলানা আব্দুল হক আজাদ, বিশেষ অতিথি সংগঠনের সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি মোহাম্মদ মুহিবুল্লাহ,সহ সভাপতি মুফতি আব্দুল্লাহ আল মামুন, কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মুফতি শেখ মুহাম্মদ নুরুন্নবী প্রমূখ।’

সর্বশেষ পাওয়া সংবাদ