শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
রাজনীতি

আ.লীগের পুনর্জন্মদাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: খায়রল কবির খোকন

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি: বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহবায়ক খায়রল কবির খোকন বলেছেন, “শেখ মুজিব যদি আওয়ামী লীগের পিতা হয়, আওয়ামী লীগের পুনর্জন্মদাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বাকশাল, একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার মধ্য দিয়ে আওয়ামী লীগের কবর রচনা হয়েছিল। জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র দিয়েছিলেন, সংবাদপত্রের বাক স্বাধীনতা দিয়েছিলেন, তিনি সব দলের স্বাধীনতা দিয়েছিলেন।

শনিবার (১৯ অক্টোবর) বিকালে সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের নেকজানপুর-কাজিরকান্দি ঈদগাহ মাঠে ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খায়রল কবির খোকন আরও বলেন, আওয়ামীলীগ দেশকে ৫০ বছর পিছিয়ে দিয়ে গেছে। আওয়ামীলীগের কারণে বাংলাদেশ উন্নয়ন বঞ্চিত হয়েছে। কারণ তারা লুটপাট করে এদেশের জনগণের ট্যাক্সের টাকা, বিদেশ থেকে আসা রেমিটেন্সের টাকা লুটপাট করে বিদেশে বেগমপাড়া করেছে। তারা সুইস ব্যাংকে টাকা রেখেছে। ১৮ লাখ কোটি টাকা শেখ হাসিনা বিদেশে পাচার করেছে। আগামী ১০০ বছরেও আওয়ামী লীগ ঘুরে দাড়াতে পারবে না। এদেশের জনগণ তাদের প্রত্যাখান করেছে। খুনী ও লুটপাটকারীরা এদেশে রাজনীতি করার অধিকার রাখে না। তাই দেশের সর্বত্র এই দলের রাজনীতি নিষিদ্ধ করার দাবি উঠেছে।

আলোকবালী ইউনিয়ন বিএনপির আহবায়ক শাহ আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক বি.জি রশিদ নওশের, সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, আলোকবালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক জয়নাল আবেদিন সরকার, সদস্য সচিব আব্দুল কাইয়ুম সরকার, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা শহিদুল ইসলাম, নরসিংদী সরকারি কলেজ এর সাবেক ভিপি ইলিয়াছ আলী ভুইয়া, সাবেক জিএস এস. এম শরীফসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সর্বশেষ পাওয়া সংবাদ