বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
শিরোনাম
বেনাপোলে সাড়ে ৯০ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক ধানমন্ডিতে যাত্রা শুরু করল ‘ইএল ক্যাফে’ মেট্রোরেল স্টেশনে ডিজিটাল বিজ্ঞাপন নেটওয়ার্ক বাড়াতে চাটনিঅ্যাডস ও ডিজিবক্সের যৌথ চুক্তি ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচন - সকল প্রস্তুতি সম্পন্ন, ভোটগ্রহণ বৃহস্পতিবার প্রিমিয়ার ব্যাংকের উদ্যোগে হজ্জ এজেন্সিগুলোর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত একনেকে ১০ প্রকল্প অনুমোদন, ব্যয় ৯ হাজার ৩৩৩ কোটি টাকা বাংলাদেশে গণমাধ্যম এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী ‘প্লে উইথ আইপিডিসি’ ক্যাম্পেইন বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড কলকাতার হোটেলে আগুন - নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত
advertisement
রাজনীতি

হিন্দুত্ববাদী ও ইসলামবিরোধী এজেন্ডা রুখে দিতে আমরা প্রস্তুত: সিংগাইরে মামুনুল হক

সাইফুল ইসলাম তানভীর, সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি: যদি হিন্দুত্ববাদী এবং ইসলামবিরোধী কোনো এজেন্ডা পশ্চিমা বিশ্ব থেকে আমাদের ওপর চাপিয়ে দেওয়া হয় তবে সেটা আমরা রুখে দাঁড়াতে প্রস্তুত।

রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকালে মানিকগঞ্জের সিংগাইর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যাকাণ্ডের বিচার ও সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আয়োজিত গণসমাবেশে বাংলাদেশ হেফাজতে ইসলামের এক সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হক এ কথা বলেন তিনি।

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব খালিদ সাইফুল্লাহ আইয়ুবীর সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মুফতি আমিনুল ইসলামী কাসেমী ও সিংগাইর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুফতি মাসউদুর রহমান আইয়ূবীর সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তার বক্তব্য মামুনুল হক আরো বলেন, মহানবী (সা.)-কে নিয়ে ভারতীয় পুরোহিত কটূক্তি করবে আর আপনারা ভারতে ইলিশ পাঠাবেন তা আমরা হতে দেব না। এতে যদি দেশের অর্থনীতিতে প্রভাব পরে তাহলে না খেয়ে থাকবো, প্রয়োজনে মানুষ পেটে পাথর বাধবে তবুও ইলিশ পাঠাতে দেব না। প্রয়োজনে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করুন। ওরা আমাদের নবীকে গালি দেবে, আর আপনারা তাদের ইলিশ মাছ পাঠাবেন, এদেশের মানুষ সেটাকে ভালো চোখে দেখে না।

তিনি আরো বলেন, সমকামিতাসহ পশ্চিমা অসভ্যতা আমদানি করার পাঁয়তারা করলে বুকের রক্ত দিয়ে আমরা প্রতিহত করব। আন্তর্জাতিক অপরাধ আইনে সংস্কারের নামে বেশকিছু বিষয় অন্তর্ভুক্তি করার পাঁয়তারা চলছে বলে দাবি করেন তিনি। এর মধ্যে একটা হলো ট্রান্সজেন্ডার। অপরটৈ হলো বৈবাহিক ধর্ষণের নামে বাংলাদেশের ঘরে ঘরে স্বামী-স্ত্রীদের মধ্যে অশান্তির দাবানল জ্বালিয়ে দেওয়ার পাঁয়তারাও চলছে। তারা মুসলিম বিশ্বের পরিবার ব্যবস্থাকে ধ্বংস করতে চায়।

এছাড়া ২০১৩ সালে ৫ মে মতিঝিল শাপলা চত্বর এবং সিংগাইরের নতুন বাজারে হেফাজতে ইসলামের সমাবেশে গুলি চালিয়ে গণহত্যার বিচার ও সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিও জানান তিনি।

image

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের মহাসচিব সাজিদুর রহমান, বিশেষ অতিথি হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা মহিউদ্দিন রাব্বানী, মুফতি নাজমুল হাসান কাসেমী ও সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবীব।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামীর যুগ্ম মহাসচিব মুফতি ফজলুল করিম কাসেমী, সহকারী মহাসচিব মুফতি আহমাদ আলী কাসেমী, মাওলানা আতাউল্লাহ্ আমিন, সাংগঠনিক সম্পাদক মুফতি বশির উল্লাহ ও হেফাজতে ইসলাম সিংগাইর উপজেলা শাখার সভাপতি মুফতি আব্দুল ওয়াহাব, সহসভাপতি মুফতি মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক মুফতি আব্দুল্লাহ্ ফারকীসহ সংগঠনটির স্থানীয় নেতারা।

সর্বশেষ পাওয়া সংবাদ