শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
রাজনীতি

নরসিংদীতে জনগণ পাড়া-মহল্লায় সাইনবোর্ডে লিখে রাখবে কোথাও আ’লীগ নাই: খায়রল কবির

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি: বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহবায়ক খায়রল কবির খোকন বলেছেন, আওয়ামী লীগের ১৭ বছরের গুম, খুনসহ দু:শাসনের প্রতিবাদে জনগণ পাড়া, মহল্লায়, গ্রামে-গঞ্জে সাইনবোর্ডে লিখে রাখবে ”এ পাড়া মহল্লায়, গ্রামে, থানায়-উপজেলায় কোন আওয়ামী লীগ নাই”।

শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকালে নরসিংদী পৌরসভা অডিটরিয়ামে আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে জেলা বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, সংস্কারের নামে যৌক্তিক সময়ে নির্বাচন না দিয়ে, বছরের পর বছর, মাসের পর মাস ঝুলিয়ে রাখা জনগণ মেনে নেবে না। দেশের মালিক জনগণের হাতে ক্ষমতা তুলে দিতে হবে।

তিনি বলেন, জনাব তারেক রহমান এ সরকারকে বাঁচিয়ে রাখার জন্য সব ধরনের সহযোগিতা করার জন্য আমাদের নির্দেশনা দিয়েছেন, কারণ প্রত্যাশা অনেক বেশি। যত দ্রত সময়ের মধ্যে মানুষের প্রত্যাশা আশা আকাংখার নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনের মাধ্যমে যারা বিজয়ী হবেন তারা রাষ্ট্র পরিচালনা করবেন।

হিন্দু-বৌদ্ধ-খৃস্টান কল্যাণ ফ্রন্ট নরসিংদী জেলা আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, হিন্দু-বৌদ্ধ-খৃস্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রিয় কমিটির যুগ্ম মহাসচিব দীপক কুমার বর্মণ প্রিন্স।

প্রধান বক্তা হিসেবে ছিলেন, নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রফেসর সূর্যকান্ত দাস, অধ্যাপক অহিভূষণ চক্রবর্তী, সাবেক কাউন্সিলর অনিল ঘোষসহ সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ। এসময় জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ