শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
রাজনীতি

গ্রেফতারের পর হাসপাতালে কাজী জাফর উল্যাহ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পল্টন থানার একটি হত্যা মামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী জাফর উল্লাহকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর অসুস্থতা বোধ করায় কাজী জাফরুল্লাহকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার অতিরিক্ত উপকমিশনার ওবায়দুর রহমান বলেন, রাতে ডিবি কার্যালয়ে নেওয়ার পর কাজী জাফর উল্লাহ অসুস্থবোধ করেন। পরে তাকে জাতীয় হৃদরোগ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি পুলিশি পাহারায় সেখানে চিকিৎসাধীন আছেন।

তিনি আরও বলেন, জাফর উল্লাহকে কখন আদালতে নেওয়া হবে, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।

২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে ফরিদপুর-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন কাজী জাফরুল্লাহ।

পরবর্তীতে ২০১৪ ও ২০১৮ সালে ফরিদপুর-৪ আসনে নৌকা প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান চৌধুরী নিক্সনের কাছে হারেন তিনি। সবশেষ ২০২৪ সালের নির্বাচনেও নিক্সনের কাছে পরাজিত হন আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য।

সর্বশেষ পাওয়া সংবাদ