বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
শিরোনাম
বেনাপোলে সাড়ে ৯০ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক ধানমন্ডিতে যাত্রা শুরু করল ‘ইএল ক্যাফে’ মেট্রোরেল স্টেশনে ডিজিটাল বিজ্ঞাপন নেটওয়ার্ক বাড়াতে চাটনিঅ্যাডস ও ডিজিবক্সের যৌথ চুক্তি ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচন - সকল প্রস্তুতি সম্পন্ন, ভোটগ্রহণ বৃহস্পতিবার প্রিমিয়ার ব্যাংকের উদ্যোগে হজ্জ এজেন্সিগুলোর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত একনেকে ১০ প্রকল্প অনুমোদন, ব্যয় ৯ হাজার ৩৩৩ কোটি টাকা বাংলাদেশে গণমাধ্যম এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী ‘প্লে উইথ আইপিডিসি’ ক্যাম্পেইন বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড কলকাতার হোটেলে আগুন - নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত
advertisement
রাজনীতি

আমরা কর্মীদের থেকে বেশি আস্থা রাখি জনগণের ওপর: শাহজাহান

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেছেন, আমরা কর্মীদের থেকে বেশি আস্থা রাখি জনগণের ওপর। তারপর আস্থা রাখি আল্লার ওপর। যার কারণে জিয়াউর রহমানের দলের বিরুদ্ধে হাজারও ষড়যন্ত্র হওয়ার পরেও এই দলেকে এখনো নিঃশেষ করতে পারে নাই। বিশেষ করে গত ১৭ বছর বিগত সরকারের আমলে আমরা নির্যাতিত নিষ্পেষিত ছিলাম।

শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে নোয়াখালীর সদরের নেয়াজপুর ইউনিয়নের বন্যা দুর্গত এলাকার ১৪ শত মানুষের মাঝে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মিনারুল ইসলাম মিনার ও সাবেক ছাত্রদল নেতা মাস্টার আব্দুল হান্নানের পক্ষ থেকে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের বহু নেতা গুম হয়ে গেছে, এখনো খবর নেই। আমাদের অনেক নেতা শাহাদাত বরণ করেছে। অনেকে পঙ্গু হয়ে গেছে। জেল জুলুমতো আমাদের নিত্য দিনের ঘটনা ছিল। আমিও নিজেও অনেক গুলো মামলার আসামি। এত কিছুর পরও আমাদের শেষ করা যায়নি। কারণ বিএনপির ভিত্তি জনগণের মাঝে।

এ সময় তিনি দলীয় নেতাকর্মিদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়রম্যান তারেক রহমানের নির্দেশনা মেনে সব সময় বন্যা দুর্গতের পাশে থানার আহ্বান জানান।

সর্বশেষ পাওয়া সংবাদ