বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
শিরোনাম
বেনাপোলে সাড়ে ৯০ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক ধানমন্ডিতে যাত্রা শুরু করল ‘ইএল ক্যাফে’ মেট্রোরেল স্টেশনে ডিজিটাল বিজ্ঞাপন নেটওয়ার্ক বাড়াতে চাটনিঅ্যাডস ও ডিজিবক্সের যৌথ চুক্তি ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচন - সকল প্রস্তুতি সম্পন্ন, ভোটগ্রহণ বৃহস্পতিবার প্রিমিয়ার ব্যাংকের উদ্যোগে হজ্জ এজেন্সিগুলোর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত একনেকে ১০ প্রকল্প অনুমোদন, ব্যয় ৯ হাজার ৩৩৩ কোটি টাকা বাংলাদেশে গণমাধ্যম এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী ‘প্লে উইথ আইপিডিসি’ ক্যাম্পেইন বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড কলকাতার হোটেলে আগুন - নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত
advertisement
রাজনীতি

পুরো দেশটাকে মামলা দিয়ে জেলখানা বানায়ে ফেলছিলো শেখ হাসিনা: শিমুল বিশ্বাস

গাজীপুর প্রতিনিধি : বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক এ্যাডভোকেট শামসুল রহমান শিমুল বিশ্বাস বলেছেন, আমরা চেয়েছিলাম পদত্যাগ অথচ তিনি ছাত্র-জনতার আন্দোলনে দেশ থেকে পলায়ন করেছেন। পুরো দেশটাকে মামলা দিয়ে জেলখানা বানিয়ে ফেলছিলো শেখ হাসিনা।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) গাজীপুরের বাইপাস এলাকায় দুপুরের গাজী জেলা ও মহানগর শ্রমিক দলের উদ্যোগে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এ্যাডভোকেট শামসুল রহমান শিমুল বিশ্বাস বলেন, অসংখ্য মানুষকে গুম আর হত্যা করছেন। সাত বছরের ছেলেটা আজ সতেরো বছর হয়ে গেছে আজো সে তার বাবাকে খুজে পেলো না। এমন কি আওয়ামী লীগের লোকজনও তার পতন চেয়েছিলো।

তিনি বলেন, ৫ আগষ্ট ছাত্র-জনতার গণভুত্থানের মাধ্যমে তাকে দাদাদের দেশে পালাতে হয়েছে। মানুষ তাদের ঘৃণা করে।

তিনি আরো বলেন, বাংলাদেশের ৮০ শতাংশ মানুষ তারেক রহমান আর খালেদা জিয়ার পক্ষে। কোথাও কোনো ধরেনর নৈরাজ্য আমরা বরদাস্ত করবো না।

গাজীপুর মহানগর শ্রমিক দলের সভাপতি ফয়সাল আহামেদ সরকারের সভাপতিত্বে দেশের বিভিন্ন কলে-কারখানা ভাংচুর ও শ্রমিক অসন্তষ্টি সৃষ্টিকারী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ