শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
রাজনীতি

আগামী দিনের রাজনীতি ভিন্ন রাজনীতি হবে: আমির খসরু

নোয়াখালী প্রতিনিধি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামী দিনের রাজনীতি ভিন্ন রাজনীতি হবে। নতুন বাংলাদেশে বিএনপি সকলকে নিয়ে এগিয়ে যেতে চায়। তারেক রহমান যে ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছেন এর মধ্যে দেশের মৌলিক সমস্যার সমাধান আছে।

বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে নোয়াখালী সদর উপজেলার খলিফার হাটে জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জাতীয় সরকারের মাধ্যমে তারেক রহমান এসব সংস্কার প্রস্তাব বাস্তবায়নের কথা বলেছেন।শেখ হাসিনা পালানোর পর দেশের মানুষের যে মনোজগত সৃষ্টি হয়েছে তা বুঝতে হবে। মানুষের প্রত্যাশা কি বুঝতে হবে, মানুষের আকাঙ্খা বুঝতে হবে। যুব মমাজের আকাঙ্খা কি বুঝতে হবে।

আমির খসরু আগামী দিনের রাজনীতি ভিন্ন রকম হবে উল্লেখ করে বলেন, ৩১ দফা বাস্তবায়ের মাধ্যমে আরো কোন সংস্কার প্রয়োজন হলে বিএনপি সেটা করতে প্রস্তুত আছে।

এ সময় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মো.শাহজাহান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসান, জেলা সভাপতি সাবের আহম্মদ উপস্থিত ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ