শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
রাজনীতি

ভালুকার বিএনপি নেতা বাচ্চু দল থেকে বহিষ্কার

ময়মনসিংহ ব্যুরোঃ ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ভালুকা উপজেলা বিএনপির আহবায়ক ফখরুদ্দিন আহমেদ বাচ্চুকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

রবিবার (১ সেপ্টেম্বর) এ ব্যাপারে দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কী কারণে তাকে বহিষ্কার করা হয়েছে তা অবশ্য প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

তবে, বিভিন্ন সূত্রে কথা বলে জানা গেছে, ক্ষমতার পালাবদলের পর শিল্পাঞ্চল এলাকা হিসেবে পরিচিত ভালুকায় একটি পক্ষ জুট ও শ্রমিক পরিবহনের ব্যবসা হস্তগত করতে তৎপর হয়।

এ ব্যাপারে ভালুকা এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের প্যাডে আবেদন করেন সংশ্লিষ্টরা। আবেদনপত্রটি বিভিন্ন শিল্প কারখানায় পাঠানো হয়। আর সেই আবেদনে সুপারিশ করেন বিএনপি নেতা ফখরুদ্দিন বাচ্চু। বিষয়টি জানাজানি হলে স্থানীয়ভাবে তোলপাড় শুরু হয়।
বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিষয়টি সম্পর্কে অবহিত হন। এরপরই দলের পক্ষ থেকে বাচ্চুর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয় বলে জানা গেছে।

এ ব্যাপারে ফখরুদ্দিন বাচ্চু বলেন, তিনি নিজে কোনো চিঠি পাননি। তবে বিষয়টি সম্পর্কে তিনি শুনেছেন।
তিনি ঢাকায় গিয়ে দলের হাইকমান্ডের সাথে এ ব্যাপারে কথা বলবেন।

সর্বশেষ পাওয়া সংবাদ