বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
শিরোনাম
দেশের বাজারে বাড়লো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? স্বামীর মৃত্যু - প্যারোলে মুক্তি পেলেন ডা. দীপু মনির ১৪ কার্গো এলএনজি আমদানি ও সার সরবরাহ চুক্তির নীতিগত অনুমোদন আজ ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচন বেনাপোলে সাড়ে ৯০ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক ধানমন্ডিতে যাত্রা শুরু করল ‘ইএল ক্যাফে’ মেট্রোরেল স্টেশনে ডিজিটাল বিজ্ঞাপন নেটওয়ার্ক বাড়াতে চাটনিঅ্যাডস ও ডিজিবক্সের যৌথ চুক্তি ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচন - সকল প্রস্তুতি সম্পন্ন, ভোটগ্রহণ বৃহস্পতিবার প্রিমিয়ার ব্যাংকের উদ্যোগে হজ্জ এজেন্সিগুলোর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত একনেকে ১০ প্রকল্প অনুমোদন, ব্যয় ৯ হাজার ৩৩৩ কোটি টাকা
advertisement
রাজনীতি

বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে পুলিশে দিন: মির্জা ফখরুল

কুমিল্লা প্রতিনিধি: কেউ বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে তাকে পুলিশের হাতে তুলে দিতে অনুরোধ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপির সঙ্গে চাঁদাবাজদের কোনো সম্পর্ক নেই। যারা বিশৃঙ্খলা করবে তাদেরও ঠাঁই দেবে না বিএনপি।

শনিবার (৩১ আগস্ট) কুমিল্লার লালমাই উপজেলার ছোট শরীফপুর স্কুল মাঠে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ ও জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয়েছে, সেই বিজয়কে নস্যাৎ করার চেষ্টা চলছে। আপনারা সবাই সজাগ থাকবেন। বিভিন্ন পত্রপত্রিকায় বিএনপির ভাবমূর্তি নষ্ট হওয়ার মতো খবর প্রকাশ হচ্ছে। এসব কর্মকাণ্ডের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই।

মহাসচিব বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে বিএনপির বহু নেতাকর্মীর বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলাসহ গুম করে হত্যা করা হয়েছে। এখন ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয়েছে, সেই বিজয়কে নস্যাৎ করার চেষ্টা চলছে। আপনারা সবাই সজাগ থাকবেন। চাঁদাবাজিসহ যে কোনো ধরনের বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেয়া হবে না।

তিনি বলেন, দেশে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দেয়া হবে। তারা এসেছে মাত্র ২০-২২ দিন হলো। তবে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের অপেক্ষায় এদেশের মানুষ।

তিনি আরও বলেন, আমরা যদি ভালো একটা নির্বাচন করতে পারি, যদি জনগণের মনোনীত সরকারের হাতে ক্ষমতা তুলে দেয়া যায়; তবেই জনগণের আস্থা ফিরবে। তাই আমরা এই সরকারকে বলেছি, একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করে জনগণের মনোনীত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি মো. মনিরুল হক চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে ছিলেন- দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সেলিম ভূঁইয়া, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিন-উর রশিদ ইয়াছিন, বিএনপি নেতা আবুল কালাম, কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপুসহ দলটির জেলা ও মহানগরসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সর্বশেষ পাওয়া সংবাদ